Bihar: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার, হামলা বিজেপির পার্টি অফিসে, আহত পুলিশ কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগ বা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র হয়ে ওঠে দেশের একাধিক রাজ্য। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শুরু হয়েছে আন্দোলন। সবথেকে বেশী প্রভাব পড়েছে বিহারে। অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার।

আরও পড়ুনঃ মোদী জামানায় এবার বাড়তে চলেছে রক্তের দামও, ‘আচ্ছে দিন’ এবার সত্যিই এলো

Bihar: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার, হামলা বিজেপির পার্টি অফিসে, আহত পুলিশ কর্মী

এদিন সকাল থেকে একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। গোপালগঞ্জে একটি ফাঁকা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবার কোথাও আন্দোলনকারীদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হন পুলিশ কর্মী।

Bihar: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার, হামলা বিজেপির পার্টি অফিসে, আহত পুলিশ কর্মী

এদিন সকাল থেকেই ছাত্রদের বিক্ষোভে উত্তপ্ত ছিল নাবাদা। এলাকার বিজেপি বিধায়ক অরুণা দেবীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। যদিও বিধায়কের দাবী, হামলাকারীরা ছাত্র নয়, বরং বদমাইশরা ছিল। বিধায়কের কথায়, গাড়িতে দলের পতাকা দেখে বোধহয় আরও উত্তেজিত হন বিক্ষোভকারীরা। পতাকা ছিঁড়ে দিয়েছেন। আমার গাড়ি চালক, দুই নিরাপত্তা রক্ষী ও দুই কর্মী জখম হয়েছেন। পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি।

Bihar: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার, হামলা বিজেপির পার্টি অফিসে, আহত পুলিশ কর্মী
Bihar: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার, হামলা বিজেপির পার্টি অফিসে, আহত পুলিশ কর্মী

অন্যদিকে, নাবাদার একটি বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। গোটা পার্টি অফিস তছনছ করে দেওয়া হয়েছে।

অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার, বাদ গেলেন না বিধায়ক 

অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার, বাদ গেলেন না বিধায়ক 

অশান্তির ঘটনার জেরে ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। ছ’টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। বিক্ষোভের জেরে পটনা-গয়া, বারাউনি-কাটিহার ও দানাপুর-ডিডিইউ শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। বক্সারের স্টেশন ম্যানেজার রাজন কুমার জানিয়েছেন, অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন মাঝপথে আটকে পড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন