মোদী জামানায় এবার বাড়তে চলেছে রক্তের দামও, ‘আচ্ছে দিন’ এবার সত্যিই এলো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার মূল্যবৃদ্ধির খাঁড়া নামল জীবনদায়ী রক্তেও। কেন্দ্রীয় সরকার প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বা প্রসেসিং চার্জ বাড়ল ৫০ থেকে ১০০ টাকা। সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে বেসরকারি হাসপাতালের রোগীদের জন্য রক্ত নিতে হলে, ডোনার কার্ড না থাকলে এতদিন দিতে হতো ইউনিট পিছু ১ হাজার ৫০ টাকা।

আরও পড়ুনঃ অস্ত্রপচারে সাফল্য বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের, জন্ম নিল কনজয়েন্ট টুইন বেবী

এখন তা বেড়ে হল ইউনিট পিছু ১১০০ টাকা। আর বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড ছাড়া রক্ত নিতে হলে এতদিন ইউনিট পিছু হোল ব্লাডের দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা। তা বেড়ে হল ১ হাজার ৫৫০ টাকা। এই দাম বাড়ানোর জন্য প্রস্তাব পাঠিয়েছে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল।

মোদী জামানায় এবার বাড়তে চলেছে রক্তের দামও, 'আচ্ছে দিন' এবার সত্যিই এলো

পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়েছে কাউন্সিল। কাউন্সিলের বক্তব্য, ৮ বছরে পেট্রোপণ্যের দাম আড়াই গুণ বেড়েছে। রক্ত এবং রক্তজাত সামগ্রী যে প্যাকেটে রাখা হয় তা পেট্রোলিয়ামজাত পিভিসি দিয়ে তৈরি।

26 5

এছাড়াও পরিবহণ খরচ সার্জ চার্জ এবং সংরক্ষণের জন্য খরচ থাকে। রক্ত থেকে বিভিন্ন উপাদান আলাদা করতেও যথেষ্ট খরচসাপেক্ষ। তাই সব রাজ্যগুলির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রক্তের দাম বিবেচনার জন্য তৈরি কেন্দ্রীয় সরকারের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সদস্য বিশ্বরূপ বিশ্বাস বলেন,

27 4

মোদী জামানায় এবার বাড়তে চলেছে রক্তের দামও, ‘আচ্ছে দিন’ এবার সত্যিই এলো

রক্তের দাম যাতে আকাশছোঁয়া না বাড়ে, সেদিক মাথায় রেখেই এই দাম ধার্য করা হয়েছে। শুধুমাত্র হোল ব্লাড ও প্যাকড সেলের ইউনিট পিছু দাম সামান্য বেড়েছে। প্লাজমা, প্লেটলেট, ক্রায়ো ইত্যাদির দাম একই আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত