Conjoined twins: অস্ত্রপচারে সাফল্য বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের, জন্ম নিল কনজয়েন্ট টুইন বেবী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাটঃ সুপার স্পেশালিটি হাসপাতাল থাকার দরুন জটিল অস্ত্রপচারের দ্বারা জন্মনিল ” কনজয়েন্ট টুইন বেবী। এই জটিল অপারেশন যা একমাত্র কোন মেডিক্যাল হাসপাতালে করা সম্ভব। তা সুপারস্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো থাকায় বালুরঘাটে সম্ভব হলো। দুটি বাচ্চা ও মা সুস্থ্য রয়েছে বলে জানা গেলেও শিশু দুটির নাড়ি একসাথে থাকায় তাদের আলাদা করা এখনও সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ ভালোবাসার দাম দিতে এখনও বিয়ে করেননি এই ৩ বলি অভিনেত্রী, জানুন তাদের প্রেমিকদের নাম

যদিও কয়েকদিনপর শিশু বিশেষজ্ঞের পরামর্শে তাদের আলাদা করে তোলার ব্যবস্থ্যা করা হবে বলে জানা গেছে। জটিল এই অস্ত্রপচারের সাফল্য বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল এর প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন কুমার মুস্তাফি জটিল অস্ত্রোপচার করে ‘ কন জয়েন্ট টুইন’ বেবি প্রসব ঘটিয়ে তাক লাগালেন ।

অস্ত্রপচারে সাফল্য বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের, জন্ম নিল কনজয়েন্ট টুইন বেবী
অস্ত্রপচারে সাফল্য বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের, জন্ম নিল কনজয়েন্ট টুইন বেবী

হাসপাতাল সুত্রে জানা গেছে আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা গৌরী প্রসাদ দাস মন্ডলের স্ত্রী জয় দাস মন্ডল প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফি তাকে পরীক্ষা করে দেখেন যে জয়া দাস মন্ডলের পেটে যমজ বাচ্চা রয়েছে এবং তাদের প্রসব করাতে গিয়ে ডাক্তার বাবু দেখেন ওই জমজ বাচ্চা দুটি কন জয়েন্ট টুইন’ বেবি বাচ্চাদের প্রসব করানো জটিল ও বিরল বটে।

20 8
অস্ত্রপচারে সাফল্য বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের, জন্ম নিল কনজয়েন্ট টুইন বেবী

অস্ত্রপচারে সাফল্য বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের, জন্ম নিল কনজয়েন্ট টুইন বেবী

এই ধরনের প্রসব মেডিক্যাল হাসপাতালেই হয়ে থাকে। সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হওয়ায় সুপার স্পেশালিটি হাসপাতালে সুযোগকে কাজে লাগিয়ে বালুরঘাট শহরের মতো প্রত্যন্ত এলাকায় এই প্রসঙ্গটি এ তাক লাগালেন ডাক্তারবাবু। ইতিমধ্যেই মা ও শিশুরা অনেকটাই ভালো আছে বলে জানা গেছে। বিরল অস্ত্রোপচারের মধ্য দিয়ে রোগী সুস্থ হওয়ার পথে এগোনয় সুপার স্পেশালিটি হাসপাতাল ও ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়েছে রোগীর পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর