Bollywood News: ভালোবাসার দাম দিতে এখনও বিয়ে করেননি এই ৩ বলি অভিনেত্রী, জানুন তাদের প্রেমিকদের নাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কথায় বলে প্রেম তো আসে-যায় তবে জীবনে সত্যিকারের ভালোবাসা (Love) একবারই হয়। এই কথা মুখে মুখে প্রচলিত থাকলেও বাস্তবে যে কতটা খাটে সেই প্রশ্ন চিরকালই থেকে গেছে। কারণ, সিনেমার পর্দাতেই হয়তো স্বপ্নের প্রেমিক প্রেমিকারা এক হয়ে সুখী নয়। বর্তমানে একাধিক প্রেমের সম্পর্ক খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সমাজে। প্রেমের সম্পর্ক ভাঙা গড়ার মাঝেই এখনও কিছু অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের প্রেমিকের অপেক্ষায় আজও সিঙ্গেল রয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ মন ভরছেনা এক-দু’জনে, এবার ১০ নায়িকা নিয়ে Entry সলমনের

ভাবছেন গল্প কথা? না একেবারেই না। যেখানে বলিউডের তারকাদের একাধিক সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে। সেখানেই কিছু অভিনেত্রী রয়েছেন যারা জীবনের প্রথম প্রেমিকের জন্য আজ সিঙ্গেল রয়ে গিয়েছে। ভালোবাসায় প্রতারিত হলেও তাঁরা নিজেদের প্রেমিকদের ভুলতে পারেননি। আজ এমনই কিছু অভিনেত্রীদের তালিকা রইল আপনাদের সামনে।

ভালোবাসার দাম দিতে এখনও বিয়ে করেননি এই ৩ বলি অভিনেত্রী, জানুন তাদের প্রেমিকদের নাম
ভালোবাসার দাম দিতে এখনও বিয়ে করেননি এই ৩ বলি অভিনেত্রী, জানুন তাদের প্রেমিকদের নাম

১. টাবু (Tabu) : বলিউডের অভিনেত্রী টাবু। অভিনেত্রী আজও একই রকম সুন্দর রয়ে গিয়েছেন। সমসাময়িক কালের বাকি সমস্ত অভিনেত্রীরা যেখানে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করছে সেখান অভিনেত্রী কিন্তু আজও অবিবাহিত। একসময় দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার নাগার্জুনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। যদিও সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তবে আজও সেই কারণেই নাকি অন্য কাউকে বিয়ে করেননি তিনি।

ভালোবাসার দাম দিতে এখনও বিয়ে করেননি এই ৩ বলি অভিনেত্রী, জানুন তাদের প্রেমিকদের নাম

২) সুস্মিতা সেন (Sushmita Sen) : বলিউডের বর্তমান সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন সুস্মিতা সেন। ১৯৯৪ সালে অভিনেত্রী মিস ইউনিভার্স হয়েছিলেন। এরপর থেকে বলিউডে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। এমনকি আজও নবাগত অভিনেত্রীদের অনায়াসে সৌন্দর্যে টেক্কা দিচ্ছেন তিনি। কিন্তু অভিনেত্রী বিক্রম ভাটের প্রেমে পড়লেও, বিক্রম বিবাহিত ছিলেন। তাই প্রেম পূর্ণতা পায়নি, আর আজও সিঙ্গেল রয়ে গিয়েছেন সুস্মিতা সেন।

ভালোবাসার দাম দিতে এখনও বিয়ে করেননি এই ৩ বলি অভিনেত্রী, জানুন তাদের প্রেমিকদের নাম

ভালোবাসার দাম দিতে এখনও বিয়ে করেননি এই ৩ বলি অভিনেত্রী, জানুন তাদের প্রেমিকদের নাম

৩) নাগমা (Nagma) : বলিউডের অভিনেত্রীদের মধ্যে নাগমা নামটা অনেকের কাছেই বেশ পরিচিত। সুন্দরী এই অভিনেত্রী ভালোবেসে ফেলেছিলেন বাংলার গর্ব তথা ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলিকে। মিডিয়াতেও দুজনের সম্পর্ক একসময় হেডলাইন করেছিল। কিন্তু সৌরভ গাঙ্গুলি ছোটবেলার প্রেমিকা ডোনা গাঙ্গুলিকেই বিয়ে করেছেন। তাই আজ পর্যন্ত অবিবাহিত রয়ে গিয়েছেন অভিনেত্রী নাগমা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন