নজরবন্দি ব্যুরোঃ ২০০৫ সালে সলমন খান, অনিল কাপুর (Anil Kapoor) এবং ফারদিন খান (Fardeen Khan) অভিনীত ছবি ‘নো এন্ট্রি’ (No Entry) বলিউডের অতি জনপ্রিয় একটি কমেডি ড্রামা। এবার সেই ছবির সিকুয়াল আনতে চলেছেন পরিচালক অনীশ বাজমি (Anees Bazmee)। শুরু করেছে ছবি নিয়ে কথাবার্তা। ছবিতে তিন পুরুষ অভিনেতারা একই থাছেন। তবে জল্পনা শুরু নায়িকাদের নিয়ে।
আরও পড়ুনঃ শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের নোটিশ, বিধানসভায় নজিরবিহীন ঘটনা


বলিউডে তিনি বরাবরের ‘প্রেমিক মানুষ’। একের পর এক সম্পর্কে থেকেছেন। বিচ্ছেদ পেরিয়ে ফের খুঁজে পেয়েছেন নতুন প্রেমিকা। তালিকা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর। এ হেন সলমন খানের (Salman Khan) কি এক নায়িকায় চলে? অতএব, এক জন নয়, দু’জনও নয়, একেবারে ১০ জন! শোনা যাচ্ছে, ‘ভাইজান’-এর নতুন ছবি আলো করে থাকবেন ১০ নায়িকা!

বেশ কিছু দিন ধরেই বলিউডে সাড়া ফেলেছে ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলের খবর। এ বার কানাঘুষো শোনা যাচ্ছে ‘নো এন্ট্রি মেঁ এন্ট্রি’ নামে এই নতুন ছবিতে থাকবেন ১০ জন নায়িকা! ২০০৫-এর ছবি ‘নো এন্ট্রি’-তে ছিলেন তিন নায়িকা। বিপাশা বসু, লারা দত্ত এবং সেলিনা জেটলি। তবে সিক্যুয়েলে নাকি না-ও থাকতে পারেন তাঁরা কেউই।



এক গল্পে ১০ নায়িকা না হয় হল! তাঁদের সঙ্গে প্রেম করতে গোটা দশেক নায়কও তো চাই! মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, ‘নো এন্ট্রি’র তিন নায়ক সলমন, ফারদিন খান এবং অনিল কপূর থাকছেন সিক্যুয়েলেও। প্রত্যেকেই ট্রিপল রোলে! এক-একটি নায়ক চরিত্র পিছু এক এক জন নায়িকা। তা হলে দশ নম্বর নায়িকা যাবেন কোথায়? তবে কি চমক হিসেবে হাজির হবেন কোনও অতিথি শিল্পী? তা নিয়েই ফের এক দফা জল্পনা বলি পাড়ায়।
মন ভরছেনা এক-দু’জনে, এবার ১০ নায়িকা নিয়ে Entry সলমনের

তবে সলমন খান এখন ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘টাইগার থ্রি’ (Tiger 3) এর শুটিং নিয়ে। ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ইমরান হাশমি (Emraan Hashmi)। ‘টাইগার থ্রি’ তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে (Shahrukh khan)। প্রসঙ্গত, জানা গিয়েছে দেশ সহ সকল রাজ্য জুড়ে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তার জেরেই ‘টাইগার থ্রি’র দিল্লিতে শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে।
আর এদিকে অনীশ বাজমির পরিচালনায় এই সিক্যুয়েল ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা এ বছরের শেষ দিকে। কিন্তু কারা হবেন ছবির ১০ কন্যে? কৌতূহল চরমে তা নিয়েই!








