বুধবারের পর বৃহস্পতিবারেও বিহারের নানা প্রান্তে চরম বিক্ষোভ। রেল এবং সড়ক অবরোধ জারি রয়েছে। একাধিক জায়গায় ট্রেন জ্বাকলিয়ে দেওয়া অভিযোগ উঠেছে। জ্বলন্ত ট্রেনের ছবি ধরা পড়েছে ছাপরা এবং আরা জেলায়। ভাবুয়ায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন নিয়ে মাস খানেক আগে জেল থেকে বাড়ি ফিরেছেন লালু। বিশেষ সিবিআই আদালত গত ফেব্রুয়ারি মাসে লালুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করে। গত মাসে এই মামলায় ঝাড়খণ্ড হাই কোর্ট থেকে জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ বার আরও এক মামলার মুখোমুখি হলেন ৭৩ বছর বয়সি লালু।
কংগ্রেসের তরফে পাওয়া যোগদানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর প্রশান্ত কিশোরের নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই জল্পনার আপাতত অবসান করলেন প্রশান্ত কিশোর নিজেই। এখনই নতুন দল নয়, বরং কয়েকটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করলেন তিনি। সেইসঙ্গে নতুন দল গঠনের জল্পনা জিইয়ে রাখলেন।
তিনি যখন ওই কথা বলছেন, তখন আরেক মহিলাকে দেখা যায় পাশে বসে থাকতে। মনে করা হচ্ছে সম্ভবত ফোনে যে দুই মহিলার কথা বলছিলেন অফিসার, তাঁরা এই দুই মহিলাই। শশীভূষণ আইনজীবীকে টাকা দিয়ে ওই ছেলেটির জামিনের ব্যাপারে বন্দোবস্ত করতেই বলছিলেন। স্বাভাবিক ভাবেই ভিডিওটি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে ওঠে। এরপরই অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত অফিসার।
বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? তাঁকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। শোনা যাচ্ছে, উপরাষ্ট্রপতি হতে চান তিনি। আবার রাজনৈতিক মহলের ধারণা, ক্ষমতায় থাকলেও বিজেপির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে তাঁর দলের।
স্ত্রীকে টাকার বিনিময়ে অন্যের সঙ্গে যৌনতায় বাধ্য করতেন স্বামী, অবশেষে গ্রেফতার অভিযুক্ত যুবক। পাশাপাশি সেক্স র্যাকেটের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিহার পুলিশ। দরকার প্রচুর টাকা। তাই সাজানো-গোছানো ফ্ল্যাট ভাড়া করে প্রত্যেকদিন নিত্য নতুন খদ্দের ডেকে নিজের স্ত্রীকে তাদের সঙ্গে যৌন কর্ম চালাতে বাধ্য করতেন অভিযুক্ত স্বামী।
মদ খেয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার স্বামী। রতুয়ায় দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে। অভিযোগ, ১০ সেপ্টেম্বর, সকালে টিউশনে যাওয়ার সময় ১৬ বছরের কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তিনজন। মাদকজাতীয় কিছু খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।