Vande Bharat Express: বিহারে বন্দে ভারত হামলায় আটক চার নাবালক, রাজনৈতিক জল্পনায় জল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ছবি প্রকাশ করেছে রেল। মঙ্গল নিউ জলপাইগুড়ি স্টেশনে কারশেডে ট্রেন ঢোকার সময় পাথর ছোঁড়া হয়। রেলের প্রকাশ করা ছবিতে স্পষ্ট চার জনকে দেখা গিয়েছে। ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে রেল।  জানা যাচ্ছে, এই চারজন ব্যক্তি আসলে নাবালক। ইতিমধ্যেই তাদের আটক করে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বন্দে ভারত না পেয়েই হামলা! সিসিটিভি ফুটেজ নিয়ে সরব মমতা

কুমারগঞ্জ স্টেশনে পাওয়া ভিডিও দেখে ঐ চার নাবালককে নোটিশ পাঠানো হয়েছে কুমারগঞ্জ থানার তরফে। জানা গিয়েছে, অভিযুক্ত সকলের বয়স ১৮ র নীচে, বয়স আন্দাজ ১৫-১৬। তাঁদের অভিভাবক সমেত ডেকে পাঠানো হয়েছে। নিছক দুষ্টুমি নাকি কারও প্ররোচনায় তাঁরা এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিহারে বন্দে ভারত হামলায় আটক চার নাবালক, রাজনৈতিক জল্পনায় জল!
বিহারে বন্দে ভারত হামলায় আটক চার নাবালক, রাজনৈতিক জল্পনায় জল!

প্রসঙ্গত,  সোমবার বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৩ কোচে পাথর এসে পড়ে। যা ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা ছিল। তার জেরে ওই বগির দরজার কাঁচ ভেঙে যায়। চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরেই শুরু হয় রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু থেকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ  দাবি করেন বন্দে ভারতের উদ্বোধনে  জয় শ্রী রাম ধ্বনির বদলা নিল তৃণমূল। এদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, বাংলাকে কলঙ্কিত করতে শকুনের রাজনীতি করছে বিজেপি।

বিহারে বন্দে ভারত হামলায় আটক চার নাবালক, রাজনৈতিক জল্পনায় জল!

vande bharat 234

আজ মুখ্যমন্ত্রী বিবৃতি দেন, বন্দে ভারতে হামলার ঘটনা বিহারে ঘটেছে। বিহারে মানুষের ক্ষোভ থাকতেই পারে।কোনও একটা ঘটনার জন্য মানুষের মধ্যে যদি ক্ষোভ থাকে, সেকারণে বিহারকে তো অপমান করা যায় না! আমি মনে করি তাঁদেরও পাওয়ার অধিকার আছে। আজকে বিজেপি ক্ষমতায় নেই বলে তাঁরাই বা পাবে না কেন! বন্দে ভারত মানে কি! তিনি আরও বলেন, একটা পুরাতন ট্রেনকে নতুন রং করে করে দিয়েছে।তার পরেই নাবালকদের এই ভিডিও পেয়ে অনেকেই অবশ্য রাজনৈতিক রঙ মুছে দুষ্টু ছেলেদের কাজ বলে মনে করছেন। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন