বন্দে ভারত না পেয়েই হামলা! সিসিটিভি ফুটেজ নিয়ে সরব মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত মাসের শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় বন্দে ভারত ট্রেনের সুচনা করেন। কিন্তু এরই মধ্যে দুই বার হামলা করা হল বন্দে ভারত ট্রেনের ওপরে। যা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে যাত্রীরা। বৃহস্পতিবার বন্দে ভারতে হামলার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুনঃ আদালতের অনুমতি মিলতেই কেষ্টর জন্য প্রশ্নের মালা, নতুন বছরেও মিলছে না জামিন 

বন্দে ভারত না পেয়েই হামলা! সিসিটিভি ফুটেজ নিয়ে সরব মমতা
বন্দে ভারত না পেয়েই হামলা! সিসিটিভি ফুটেজ নিয়ে সরব মমতা

সিসিটিভি ফুটেজে দেখা গেল বিহারে হামলা করা হয়েছে ট্রেনের ওপর। যা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে মমতা বলেন, বন্দে ভারতে হামলার ঘটনা বিহারে ঘটেছে। বিহারে মানুষের ক্ষোভ থাকতেই পারে।

কোনও একটা ঘটনার জন্য মানুষের মধ্যে যদি ক্ষোভ থাকে, সেকারণে বিহারকে তো অপমান করা যায় না! আমি মনে করি তাঁদেরও পাওয়ার অধিকার আছে। আজকে বিজেপি ক্ষমতায় নেই বলে তাঁরাই বা পাবে না কেন! বন্দে ভারত মানে কি! তিনি আরও বলেন, একটা পুরাতন ট্রেনকে নতুন রং করে করে দিয়েছে।

বন্দে ভারত না পেয়েই হামলা! সিসিটিভি ফুটেজ নিয়ে সরব মমতা
বন্দে ভারত না পেয়েই হামলা! সিসিটিভি ফুটেজ নিয়ে সরব মমতা

শুধু ইঞ্জিন ছাড়া নতুন কিছু নেই। অনেক পুরাতন ট্রেনের রেক এখান থেকে তুলে নেওয়া হয়েছে। সেটা দেখুন। আমার সময় বছরে আমি অন্তত ১০০ টা করে নতুন ট্রেন দিতাম। ১১ বছরে এই একটা ছাড়া নতুন ট্রেন দেয়নি। যারা বাংলার অপমান করছেন তাঁদের অভিযোগ আমি খণ্ডন করি। আগামী দিনে ফেক নিউজের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।

দ্বিতীয় দিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথেই হামলা চলে বন্দে ভারতের ওপর। মঙ্গলবারের পর বৃহস্পতিবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, বন্দে ভারতে পাথর ছোড়ার বিষয়ে সিসিটিভি ফুটেজ তাঁদের হাতে এসেছে।

বন্দে ভারত না পেয়েই হামলা! সিসিটিভি ফুটেজ নিয়ে সরব মমতা

13 3

সেখানে দেখা গিয়েছে, বন্দে ভারতে যখন পাথর ছোড়া হয়েছে তখন সেটি যাচ্ছিল বিহারের মধ্যে দিয়ে। এমনকি, ট্রেনের পাশে বেশ কয়েক জনকে দাঁড়িয়েও থাকতে দেখা যায়। একলব্য জানান, তাঁরা প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জেনেছেন, ওই এলাকাটি বিহারে। বাংলা থেকে বন্দে ভারতে পারথ ছোঁড়া হয়নি বলেই জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত