নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অনুব্রত ও দেহরক্ষী সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। এমনকি অনুব্রতকে সংশোধনাগারে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার গরু পাচার মামলায় এমনটাই নির্দেশ দিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। আদালতের অনুমতি মিলতেই কেষ্টর জন্য প্রশ্নের মালা সাজাতে শুরু করেছে সিবিআই। এমনটাই সূত্রে খবর।


সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, অনুব্রতকে সংশোধনাগারে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত। বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ, সিবিআই আধিকারিকরা চাইলেন কেষ্টকে সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি জিজ্ঞাসাবাদ করতে পারবে।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১১ অগাস্ট গ্রেফতার করেছে সিবিআই। এই মুহুর্তে সিবিআইয়ের পাশাপাশি গরু পাচারকাণ্ডে আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত করছে তাঁরা। তদন্তের স্বার্থে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির বিশেষ আদালতের কাছ থেকে অনুমতি পেয়েছেন তাঁরা। যদিও পরে বছর খানেক আগের একটি ঘতনায় অনুব্রতকে গ্রেফতার করে রামপুরহাট আদালত। অনুব্রতর দিল্লি যাওয়া আটকাতেই এই মামলা করা হচ্ছে। অভিযোগ উঠতে শুরু করেছে। ইডি সমস্ত তথ্য এখন থেকেই জোগাড় করতে শুরু করেছে বলে জানা গেছে।
আদালতের অনুমতি মিলতেই কেষ্টর জন্য প্রশ্নের মালা, বিরাট পদক্ষেপ নিচ্ছে সিবিআই

অন্যদিকে, বুধবার আদালতের তরফে জানানো হয়েছে, খুনের চেষ্টার অভিযোগে ১ বছর পরে কেন অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করার প্রয়োজন হল? কেন এফআইআর-এর প্রয়োজন হল? কোনও আঘাত খুঁজে পেয়েছিলেন? নূন্যতম অনুসন্ধান করেছিলেন? পুলিশের ভূমিকা নিয়েও গতকাল প্রশ্ন তুলতে দেখা যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে। এমনকি অনুব্রতর প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখেই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



