নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসে যে নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস তৈরি করেছে কেন্দ্র সরকার। ১৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পে। বুধবার নবনির্মিত নালন্দা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা, রেশন দুর্নীতির তদন্তে অভিনেত্রীকে ডেকেছে ইডি


প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বিহার সফরে এলেন নরেন্দ্র মোদি। এদিন নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সময় তার সঙ্গে ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ পাঙ্গারিয়া এবং ১৭টি দেশের প্রতিনিধিরা। উদ্বোধন প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “আজ শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ দিন। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন হবে। নালন্দা ভারতের সোনালী অতীতের সাক্ষ্য দেয়।”

২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। আর এই নতুন ক্যাম্পাসটি তৈরি হয়েছে রাজগীরে। ৪০টি বিশাল বিশাল শ্রেণিকক্ষ রয়েছে। যেখানে মোট ১৯০০ জন পড়ুয়ার বসতে পারবে। এক একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০০ পড়ুয়া একসঙ্গে পঠনপাঠনে অংশ নিতে পারবেন।
শিক্ষার হাল ফেরাতে ১৭০০ কোটি টাকা ব্যয়, নবনির্মিত নালন্দা উদ্বোধন হল মোদির হাতে



এছাড়া হয়েছে হোস্টেল। ক্যাম্পাসের হোস্টেলে ৫৫০ জন শিক্ষার্থীর থাকতে পারবেন। এছাড়াও শিক্ষাকেন্দ্রের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির জন্য ইন্টারন্যাশানাল সেন্টার, অডিটয়োরিয়ামও রয়েছে। অডিটোরিয়ামটিতে ২০০০ আসন রয়েছে। পাশপাশি ক্যাম্পাসে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স, ফ্যাকাল্টি ক্লাবও। এদিন নতুন ক্যাম্পাস উদ্বোধনের পাশাপাশি নরেন্দ্র মোদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের খননকৃত ধ্বংসাবশেষও পরিদর্শন করেন।







