সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা, রেশন দুর্নীতির তদন্তে অভিনেত্রীকে ডেকেছে ইডি

দুপুর একটা নাগাদ ঋতুপর্ণা এসে পৌঁছন। সঙ্গে চিলেন তাঁর আইনজীবী। যদিও আগেই অভিনেত্রীর হিসেবরক্ষক কাগজপত্র নিয়ে ইডি দফতরে প্রবেশ করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রথমবার হাজিরা এড়িয়েছিলেন। এবার আর তা করলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার রেশন দুর্নীতির তদন্তে ইডির ডাকে সাড়া দিয়ে তিনি হাজির হলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। দুপুর একটা নাগাদ ঋতুপর্ণা এসে পৌঁছন। যদিও আগেই তাঁর হিসেবরক্ষক কাগজপত্র নিয়ে ইডি দফতরে প্রবেশ করেন। ঋতুপর্ণার সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী।

আরও পড়ুন: উপনির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল বিজেপির অন্দরে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল লড়াই বিক্ষুব্ধদের

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি ইডির। তবেও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি এজেন্সি। একটি সংস্থার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রীর। সেখানেই আর্থিক লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা। তাঁর দাবি, তিনি রেশন দুর্নীতির বিষয়টাই জানেন না।

সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা, রেশন দুর্নীতির তদন্তে অভিনেত্রীকে ডেকেছে ইডি
সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা, রেশন দুর্নীতির তদন্তে অভিনেত্রীকে ডেকেছে ইডি

প্রসঙ্গত, এর আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। যদিও সে দিন ঋতুপর্ণা হাজিরা এড়িয়ে যান। খুব সম্ভবত, তিনি তখন বিদেশে ছিলেন। ইডিকে সে কথা ইমেল করেও জানান ঋতুপর্ণা। এরপর ফের তাঁকে তলব করা হয় এবং অবশেষে আজ হাজিরা দিলেন তিনি।

সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা, রেশন দুর্নীতির তদন্তে অভিনেত্রীকে ডেকেছে ইডি

সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা, রেশন দুর্নীতির তদন্তে অভিনেত্রীকে ডেকেছে ইডি

ঋতুপর্ণা আরও জানিয়েছেন, তাঁর হিসেবরক্ষকই যাবতীয় আর্থিক লেনদেন সামলে থাকেন। সেই কারণেই ইডির কথা মতো হিসেবরক্ষক এদিন আগে চলে আসেন সমস্ত কাগজপত্র নিয়ে। এখন, ঋতুপর্ণাকে কত জেরা করে ইডি সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত