উপনির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল বিজেপির অন্দরে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল লড়াই বিক্ষুব্ধদের

বিনয় বিশ্বাসকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না বাগদার বিজেপি কর্মীরা। তাদের দাবি, তিনি বহিরাগত। যদিও নাম ঘোষণার আগে থেকেই শুরু হয়েছিল জলঘোলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। কেন্দ্র চারটি হল, নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ইতিমধ্যেই বিজেপির তরফে এই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। এদিকে উপনির্বাচনের আগেই গোষ্ঠীকোন্দল শুরু পদ্ম-শিবিরের অন্দরে।

আরও পড়ুন: রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে ভয়, সংসদের ভেতরে-বাইরে উভয় সংকটে বিজেপি

বাগদা কেন্দ্রে একুশের নির্বাচনে জয় পান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। কিন্তু, পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে। লোকসভায় তাঁকে বনগাঁ আসনে প্রার্থী করে জোড়াফুল শিবির। তিনি হেরে যান বিজেপির শান্তনু ঠাকুরের কাছে। এবার বাগদায় তৃণমূল টিকিট দিয়েছে তাঁদের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। এই কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস।

উপনির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল বিজেপির অন্দরে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল লড়াই বিক্ষুব্ধদের
উপনির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল বিজেপির অন্দরে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল লড়াই বিক্ষুব্ধদের

আর বিনয় বিশ্বাসকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না বাগদার বিজেপি কর্মীরা। তাদের দাবি, তিনি বহিরাগত। যদিও নাম ঘোষণার আগে থেকেই শুরু হয়েছিল জলঘোলা। বিজেপির ‘বিক্ষুব্ধ’ কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল। এমনকি প্রচারও শুরু হল। সেখানে আবার বিজেপির পতাকা নিয়েই প্রচার করলেন সত্যজিৎ!

উপনির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল বিজেপির অন্দরে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল লড়াই বিক্ষুব্ধদের

উপনির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল বিজেপির অন্দরে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল লড়াই বিক্ষুব্ধদের

বুধবার হেলেঞ্চাতে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে সিদ্ধান্ত নেয়, সত্যজিৎ মজুমদারকে প্রার্থী করা হবে। নির্দল হিসেবে তিনি লড়বেন। পেশায় শিক্ষক সত্যজিৎ স্থানীয় বাসিন্দা এবং এলাকায় যথেষ্ট পরিচিত। সত্যজিৎ মজুমদার জানিয়েছেন, “আমি আরএসএস এর তৃতীয় বর্ষ সম্পন্ন করেছি। আমরাই বিজেপির পুরনো কর্মী। এই বৈঠকে সকলে মিলে আমাকে নির্দল প্রার্থী হিসেবে ওস্তাদ দিয়েছে আমি নির্দল প্রার্থী হিসেবে বাগদাতে লড়াই করব । এই ভোটে আমরা জয়ী হব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন