রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে ভয়, সংসদের ভেতরে-বাইরে উভয় সংকটে বিজেপি

এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়েনাড় থেকে জয়লাভ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু বর্তমানে তিনি ওয়েনাড় কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন তারই বোন প্রিয়াঙ্কা গান্ধীকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়েনাড় থেকে জয়লাভ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু বর্তমানে তিনি ওয়েনাড় কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন তারই বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। ফলে এইবার সংসদে কংগ্রেসের তরফে একসঙ্গে ভাইবোন জুটিকে দেখা যেতে পারে।

আরও পড়ুন: তিন বারের সাংসদ, মন্ত্রিত্ব চেয়েও মেলেনি, আসলে সৌমিত্র হতে চাইছেন পদ্মের রাজ্য সভাপতি!

প্রিয়াঙ্কা গান্ধীকে আসন ছেড়ে দেওয়ার পর থেকেই ফের একবার কংগ্রেসকে আক্রমণ শুরু করেছে বিজেপি। তাদের মতে আজও পরিবারতন্ত্র থেকে বেরোতে পারেনি শতাব্দীপ্রাচীন এই দল। রাহুল গান্ধী নিজে ওয়েনাড় থেকে জেতার পরেও সেই আসনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করছেন। এর অর্থ, ওয়েনাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তাছাড়া সংসদে রাহুল এবং প্রিয়াঙ্কাকে সামলাতে বিশেষ স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারে পদ্ম শিবির এমনটাই সূত্রের খবর। কারণ রাহুল গান্ধী এতদিনের পরিচিত সাংসদ, প্রিয়াঙ্কা বরং বিজেপির কাছে নতুন তায় আবার মহিলা মুখ। ফলে রাহুলের চেয়ে এখন প্রিয়াঙ্কাকে বেশি গুরুত্ব দিতে চাইছে বিজেপি।

রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে ভয়, সংসদের ভেতরে-বাইরে উভয় সংকটে বিজেপি
রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে ভয়, সংসদের ভেতরে-বাইরে উভয় সংকটে বিজেপি

লোকসভা নির্বাচনের মূল পর্বে সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী না লড়বার সিদ্ধান্ত নেন। যদিও প্রথম থেকে একটা জল্পনা ছিল, বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে প্রিয়াঙ্কাকে। তা হয়নি। কিন্তু ফলাফল প্রকাশের পরেও রাহুল গান্ধী নরেন্দ্র মোদির মার্জিন কমাকে কটাক্ষ করে বলেন যদি প্রিয়াঙ্কা প্রার্থী হতেন তাহলে প্রধানমন্ত্রীর হার নিশ্চিত ছিল।

রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে ভয়, সংসদের ভেতরে-বাইরে উভয় সংকটে বিজেপি

রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে ভয়, সংসদের ভেতরে-বাইরে উভয় সংকটে বিজেপি

অন্যদিকে, সনিয়া গান্ধী রায়বরেলী কেন্দ্রটি ছেড়ে দেন রাহুলকে। দু’টি কেন্দ্র থেকেই রাহুল এবার সাড়ে তিন লক্ষের বেশি ভোট ব্যবধানে জিতেছেন। ঐতিহাসিক আসন আমেঠি পুনরুদ্ধার করেছে কংগ্রেস। ফলে একটা খুশির মেজাজ হাত শিবিরে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। এখন আগামী দিনে রাহুল-প্রিয়াঙ্কা জুটি বিজেপিকে কতটা বিপাকে ফেলতে পারে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন