নিট ইউজি প্রশ্নফাঁসকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি। বিহারের পাটনা থেকে দুজনকে আটক করল কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। তাঁদের নাম মণীশ প্রকাশ এবং আশুতোষ কুমার। জানা যাচ্ছে, একটি ফাঁকা স্কুল বিল্ডিংকে ব্যবহার করে তাঁরা অন্তত ২৪ জন ছাত্রছাত্রীকে পরীক্ষার আগে প্রশ্ন দিয়েছিলেন এবং উত্তর মুখস্থ করানো হয়েছিল।
আরও পড়ুন: আপাতত এক মাস উচ্ছেদ নয়, হকারদের বিকল্প জায়গা দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিবিআই জানিয়েছে, প্রশ্ন ফাঁস করতে নিজের গাড়িতে করে বেশ কয়েকজন পরীক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন মণীশ। এরপর একটি ফাঁকা স্কুলে পড়ুয়াদের প্রশ্ন ও উত্তরপত্র বিলি করেছিলেন। আর তাঁর সঙ্গী আশুতোষ পড়ুয়াদের নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই ব্যক্তিকে বুধবার ডেকেছিল সিবিআই। জেরার পর সন্দেহ হওয়ার গ্রেফতার করল এজেন্সি।

নিট কেলেঙ্কারিতে উত্তাল গোটা দেশ। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে। যে ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্ট চলছে মামলা। তবে শীর্ষ আদালত কাউন্সিলিং চালিয়ে যেতে বলেছে। বাতিল করা হয়নি নিট পরীক্ষা। এদিকে দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি করে আগের পরীক্ষা বাতিল করে পুনরায় নিট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার। এই দাবিতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন।
NEET প্রশ্নফাঁসকাণ্ডে তৎপর CBI, বিহার থেকে গ্রেফতার ২

এবার নিট পরীক্ষা দেন মোট ২০,৮৭,৪৬২ জন। ফলপ্রকাশের পর দেখা গেল, প্রথম স্থান অধিকার অধিকার করেছেন ৬৭ জন। আর প্রত্যেকেই ফুলমার্কস। অর্থাৎ, ৭২০-তে ৭২০! খোঁজ নিয়ে জানা গেল, সেই অসামান্য প্রতিভাধর ছাত্রছাত্রীদের সকলের সঙ্গেই বিহার-যোগ। সেই রাজ্যে ২০-৩০ লাখ টাকায় ডাক্তারি পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। শুধু তাই নয়, রীতোমতো প্রশিক্ষণ দিয়ে পরীক্ষার্থীদের তৈরি করে দেওয়া হয়েছিল।



