Ramnavami Rally: বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার, শিবপুরের ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার নেয় হাওড়ার শিবপুরের শিবপুরর ফজির বাজারের পিএম বস্তি এলাকা। মিছিল চলাকালীন জিটি রোডের ওপরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় এক বন্দুকধারীর ছবি পোস্ট করে ট্যুইট করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুনঃ Governor CV Ananda Bose: দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, রিষড়ার ঘটনায় কড়া মন্তব্য রাজ্যপালের

বৃহস্পতিবারের মিছিলে অশান্তি ছড়ানোর পিছনে গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিও প্রকাশ করে যুবককে বন্দুক নিয়ে নাচতে দেখা যায়। ঘটনার পরে ভিডিও প্রকাশ করে অভিষেক দাবি করেন, ওই যুবক যেখানেই থাকুক না কেন, তাঁকে পুলিশ গ্রেফতার করবে। সেই ঘটনার পরেই বিহার থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে।

Fs2G8QvXwAASWSu
বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার, অভিষেকের ট্যুইটের পরেই বড় পদক্ষেপ 

জানা গেছে, ধৃত যুবকের নাম সুমিত সাউ। ১৯ বছরের ওই যুবক হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত শম্ভু হালদার লেনের বাসিন্দা বলে জানা গেছে। সূত্রে খবর, বন্দুক নিয়ে মিছিলে নাচানাচি ভিডিও প্রকাশ্যে আসতেই সুমিত বিহারে গিয়ে গা ঢাকা দিয়েছিল। পুলিশ তদন্ত করে জানতে পারে মুঙ্গেরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন সে। সেখানেই থেকেই তাঁকে গ্রেফতার করে হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ।

বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার, অভিষেকের ট্যুইটের পরেই বড় পদক্ষেপ 

Fs2HwcCaUAAiimv
বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার, অভিষেকের ট্যুইটের পরেই বড় পদক্ষেপ 

বৃহস্পতিবার যে রণক্ষেত্র পরিস্থিতি গড়ে উঠেছিল এজন্য পুলিশের ব্যর্থতাকেও দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন কড়া পদক্ষেপ নেবেন। এরপরেই শিবপুরের ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেন তিনি। তারপর শিবপুরের ঘটনায় প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন হাওড়া পুলিশের গোয়েন্দা শাখা সুমিতকে গ্রেফতার করেছে। তাঁকে সিআইডির হাতে তুলে দেওয়া হবে। বুধবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত