চলতি বছর জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে এ রাজ্যের সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বিহারের নওয়াদা জেলার রাজৌলিতে! নেট দুর্নীতির তদন্তে গিয়ে মার খেলেন সিবিআই গোয়েন্দারা। ভাঙচুর করা হল তাঁদের গাড়ি। নকল আধিকারিক ভেবে তাঁদের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশের সহযোগিতায় সিবিআইয়ের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
আরও পড়ুন: গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মধ্যে ৭৫০ জন পুনরায় পরীক্ষাই দিলেন না, জানাল NTA


একদিকে যেমন সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল গোটা দেশ। সেরকমই আবার গবেষক-অধ্যাপকদের যোগ্যতা অর্জনকারী পরীক্ষাও বাতিল হয়েছে প্রশ্নফাঁসের অভিযোগে। গত মঙ্গলবার জুন মাসের নেট পরীক্ষা হয়। বুধবারই তা বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জানা যায়, ডার্ক ওয়েব এবং টেলিগ্রামের মাধ্যমে পরীক্ষার আগেই প্রশ্ন হাতে পেয়ে গিয়েছেন পরীক্ষার্থীরা। এই ঘটনার তদন্ত করছে সিবিআই।

জানা গিয়েছে, রবিবার দুপুরে নেট-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তে স্থানীয় কাসিয়াডি গ্রামে গিয়েছিল সিবিআই। দলে ছিলেন চার জন তদন্তকারী এবং নওয়াদার একটি পুলিশ ফাঁড়়ির মহিলা কনস্টেবল। কিন্তু তাঁদের নকল আধিকারিক মনে করে চড়়াও ২০০ জনের বেশি গ্রামবাসী। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ভাইরালও হয়েছে একটি ভিডিও।
সন্দেশখালির পুনরাবৃত্তি বিহারে, NET দুর্নীতির তদন্তে গিয়ে মার খেলেন CBI গোয়েন্দারা!



বছরে দু’বার করে হয় নেট পরীক্ষা। জুন আর ডিসেম্বর। মঙ্গলবার ছিল জুন মাসের নেট পরীক্ষা। এবার ১১,২১,২২৫ জন পরীক্ষা দিয়েছিলেন। মাত্র একদিন পর, বুধবারই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ইউজিসি। তাঁদের তরফে বলা হয়েছে, নেটের প্রশ্ন আগে থেকে ফাঁস হয়েছে। আবার কবে নেট পরীক্ষা হবে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, বাংলায় ইডি আধিকারিকদের ওপর হামলায় কেন্দ্রের শাসক দল বিজেপির রাজ্য নেতারা তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন। এই বিহারে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে টিডিপি। যে দল বিজেপিকে সমর্থন করে কেন্দ্রে। তাহলে কি এই ঘটনায় কী বলবেন বিজেপি নেতারা? প্রশ্ন উঠছে।







