গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মধ্যে ৭৫০ জন পুনরায় পরীক্ষাই দিলেন না, জানাল NTA

রবিবার দুপুর ২ টো থেকে শুরু হয় পরীক্ষা। চলে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। ১৫৬৩ জনের পরীক্ষার্থীর তালিকায় ছিলেন নিট-র টপাররাও। দেশজুড়ে মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে ৬টি কেন্দ্রই নতুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিট কেলেঙ্কারিতে উত্তাল গোটা দেশ। পরীক্ষার আগের রাতেই ফাঁস হয়েছিল প্রশ্নপত্র, এমনটাই তদন্তে উঠে আসছে। রবিবার ফের একবার নিট পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের এই পরীক্ষায় বসার কথা ছিল। পরীক্ষা শেষে এনটিএ জানাল, ৮১৩ জন পুনরায় পরীক্ষায় বসেছেন, বাকি ৭৫০ জন পরীক্ষা দেননি। অর্থাৎ, ৫২% পরীক্ষার্থী পরীক্ষায় বসলেন, এড়িয়ে গেলেন ৪৮%।

আরও পড়ুন: ২৬ জুন রাজ্য মন্ত্রীসভার বৈঠক, জানিয়ে দিল নবান্ন

রবিবার দুপুর ২ টো থেকে শুরু হয় পরীক্ষা। চলে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। ১৫৬৩ জন পরীক্ষার্থীর তালিকায় ছিলেন নিট-এর টপাররাও। দেশজুড়ে মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে ৬টি কেন্দ্রই নতুন। পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তা। উপস্থিত ছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির আধিকারিকরাও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফেও আধিকারিকরা এসেছিলেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, চণ্ডীগড়ে ২ জনের মধ্যে ২ জনই পরীক্ষা দেননি। হরিয়ানার ৪৯৪ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২০৭ জন। মেঘালয়ে ৪৬৪ জনের মধ্যে ২৩০ জন পরীক্ষা দিলেন না।

গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মধ্যে ৭৫০ জন পুনরায় পরীক্ষাই দিলেন না, জানাল NTA
গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মধ্যে ৭৫০ জন পুনরায় পরীক্ষাই দিলেন না, জানাল NTA

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে ২০ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে। যে ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ১৯ জন। তদন্ত চালাচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্ট চলছে মামলা। তবে শীর্ষ আদালত কাউন্সিলিং চালিয়ে যেতে বলেছে। বাতিল করা হয়নি নিট পরীক্ষা। এদিকে দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি করে আগের পরীক্ষা বাতিল করে পুনরায় নিট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার। এই দাবিতে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন।

গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মধ্যে ৭৫০ জন পুনরায় পরীক্ষাই দিলেন না, জানাল NTA

গ্রেস মার্কস প্রাপ্ত ১৫৬৩ জনের মধ্যে ৭৫০ জন পুনরায় পরীক্ষাই দিলেন না, জানাল NTA

এবার নিট পরীক্ষা দেন মোট ২০,৮৭,৪৬২ জন। ফলপ্রকাশের পর দেখা গেল, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন। আর প্রত্যেকেই ফুলমার্কস। অর্থাৎ, ৭২০-তে ৭২০! খোঁজ নিয়ে জানা গেল, সেই অসামান্য প্রতিভাধর ছাত্রছাত্রীদের সকলের সঙ্গেই বিহার-যোগ। সেই রাজ্যে ২০-৩০ লাখ টাকায় ডাক্তারি পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। শুধু তাই নয়, রীতোমতো প্রশিক্ষণ দিয়ে পরীক্ষার্থীদের তৈরি করে দেওয়া হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন