২৬ জুন রাজ্য মন্ত্রীসভার বৈঠক, জানিয়ে দিল নবান্ন

State Cabinet meeting:মন্ত্রিসভার বৈঠকের বিষয়টি ২০ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচন শেষ হয়েছে। উঠে গিয়েছে আদর্শ আচরণবিধি। তাই এবার রাজ্যের নানা ইস্যু নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রীসভা। আগামী সপ্তাহে নবান্ন সভাঘরে মন্ত্রিসভার বৈঠক হবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ জুন দুপুর ৩টে নাগাদ সমস্ত দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ রাজ্যকে বাদ দিয়ে ফারাক্কা জল বণ্টন নিয়ে কথা মোদি-হাসিনার, প্রবল আপত্তি জানালো তৃণমূল

mamata1 2

শুধু তাই নয় এই বৈঠকে থাকবেন প্রতিমন্ত্রী, সচিব, আধিকারিক, ইঞ্জিনিয়ার, পুলিশ আধিকারিকরাও। এটি হবে রাজ্য মন্ত্রিসভার ৫৬ তম বৈঠক। লোকসভা ভোট মিটে যাওয়ার পর এই বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন অসমাপ্ত কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া নতুন কোনও প্রকল্প বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। ওপর দিকে আগামীকাল সমস্ত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ শুরু হবে নয়াদিল্লিতে। সেখানে শপথ–সহ আর কী হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই।

২৬ জুন রাজ্য মন্ত্রীসভার বৈঠক, জানিয়ে দিল নবান্ন

nabanno1

রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর শুরু হতে পারে রাজ্য বিধানসভার বাদল অধিবেশনও। সেখানেই মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে। এই মন্ত্রিসভার বৈঠকের বিষয়টি ২০ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। সুতরাং হাতে বেশি সময় নেই। আর তিনদিনের মাথায় নবান্নে হতে চলেছে রাজ্য মন্ত্রিসভার ৫৬ তম বৈঠক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত