Sharad Yadav: প্র‍য়াত শরদ যাদব, শোকের ছায়া রাজনৈতিক মহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতার কারণে গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ বৃহস্পতিবার জীবন যুদ্ধে পরাজিত হন তিনি।

আরও পড়ুনঃ

বিহারের রাজনীতিতে শরদ যাদবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ৷ নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের হয়ে রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেন তিনি৷ বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়ার সময় শরদ যাদবের ভূমিকা নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা হয়েছে বারবার।

প্র‍য়াত শরদ যাদব, শোকের ছায়া রাজনৈতিক মহলে
প্র‍য়াত শরদ যাদব, শোকের ছায়া রাজনৈতিক মহলে

২০১৮ সালে নিজের দল লোকতান্ত্রিক জনতা দলের জন্ম দিয়েছিলেন। পরবর্তীকালে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে যুক্ত হন। তখন থেকেই স্পষ্ট জানিয়ে দেন তিনি বিরোধী ফ্রন্টের সঙ্গে। আজ তাঁর অকাল প্রয়ানে শোকাহত রাজনৈতিক মহল।

প্র‍য়াত শরদ যাদব, শোকের ছায়া রাজনৈতিক মহলে

Sharad Yadav

আরজেডি নেতা তেজস্বী যাদব ট্যুইট করে জানিয়েছেন, শরদ যাদবের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি বলার কিছু খুঁজে পাচ্ছিনা। আমি ভাই শান্তনু এবং তাঁর মায়ের সঙ্গে কথা বলেছি। আমাদের দলের সমস্ত সদস্য এই মুহুর্তে শরদ যাদবের পরিবারের সঙ্গে রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত