শীতের বিদায় বেলায় বৃষ্টির আগমনবার্তা, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধেই হাওয়া বদল

মৌসম ভবন জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন সপ্তাহে আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। কয়েকদিনের মধ্যেই রাজ্যের সাত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। ফাল্গুন মাসেই শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। দুদিনে তাপমাত্রা সামান্য কমেছিল। এবার পারদ চড়বে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)?

শীতের বিদায় বেলায় বৃষ্টির আগমনবার্তা, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধেই হাওয়া বদল

আরও পড়ুন: বিয়ের তারিখ ফাইনাল, ‘বন্ধু’ শ্রীময়ীর সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন কাঞ্চন?

আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় সোমবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এটি ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। এরফলে উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। সোমবার দার্জিলিং (Darjeeling) সহ পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে।

শীতের বিদায় বেলায় বৃষ্টির আগমনবার্তা, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধেই হাওয়া বদল
শীতের বিদায় বেলায় বৃষ্টির আগমনবার্তা, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধেই হাওয়া বদল

বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সতর্কতা রয়েছে। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় (Kolkata) আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে চড়বে।

শীতের বিদায় বেলায় বৃষ্টির আগমনবার্তা, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধেই হাওয়া বদল

শীতের বিদায় বেলায় বৃষ্টির আগমনবার্তা, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধেই হাওয়া বদল

মৌসম ভবন জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত