তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। সম্প্রতি প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরই দীর্ঘদিনের বন্ধু শ্রীময়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারকা-বিধায়ক। এমনই জল্পনা চলছে টলিপাড়ায়। বিয়ের তারিখ পাকা হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে হাতে একমাসও বাকি নেই।

আরও পড়ুন: সুহানির মৃত্যুর কারণ কি শুধুই ভুল চিকিৎসা? মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর বাবা
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের (Kanchan-Sreemoyee) সম্পর্ক নিয়ে নানা সমালোচনা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু দুজনের কখনওই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। ছোট পর্দার অভিনেত্রী শ্রীময়ী প্রথম থেকেই কাঞ্চনকে কখনও দাদা, কখনও গুরু, কখনও আবার কাছের বন্ধু বলে পরিচয় দিয়েছেন। কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে হলেও প্রথমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রীময়ী। অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক হবে না। ঘনিষ্ঠদের উপস্থিতিতেই আগামী ৬ মার্চ বিয়ে সারবেন তাঁরা।

কাঞ্চন (Kanchan Mullick) ও পিঙ্কির দাম্পত্য জীবন প্রায় ৯ বছরের। কিন্তু জানা যায়, দুজনে একসঙ্গে একমাসও ঠিকভাবে সংসার করতে পারেননি। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে ছেলেকে নিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন পিঙ্কি। উল্লেখ্য, তিনি সম্পর্কে সাবিত্রীর নাতনি হন। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন পিঙ্কি। দু’বছর ধরে আলাদা থাকছিলেন তাঁরা।
বিয়ের তারিখ ফাইনাল, ‘বন্ধু’ শ্রীময়ীর সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন কাঞ্চন?

টলিউডের (Tollywood) অন্দরেও এনিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। চাপের মুখে পড়ে সিনে সংগঠন একপ্রকার বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, ‘তাঁরা ইন্ডাস্ট্রির অংশ হওয়ায় ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। নেটিজেনদের তরফে ‘কৃষ্ণকলি’ খ্যাত শ্রীময়ীর দিকে আঙুল তোলা হয়েছিল। অনেকেই দাবি করে, পরকীয়ার কারণে কাঞ্চনের সংসার ভাঙছে। যদিও এসবের পরোয়া করেনি কেউ। কাঞ্চনের বাড়ির পুজোর দায়িত্ব একা হাতে সামলেছেন শ্রীময়ী। তাঁর পাশে থেকেছেন কাঞ্চন। এবার পাকাপাকিভাবে চার হাত এক হতে চলেছে বলেই খবর।



