সুহানির মৃত্যুর কারণ কি শুধুই ভুল চিকিৎসা? মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর বাবা

সুহানিকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৬ ফেব্রুয়ারি রাতে শেষ নিঃশ্বাস মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন পর্দার 'ববিতা ফোগাট' (Babita Phogat)। শনিবার ফরিদাবাদে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাত্র ১৯ বছর বয়সে প্রাণ হারিয়েছেন ‘দঙ্গল’ খ্যাত সুহানি ভাটনাগর। শনিবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছিল, ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তাঁর। যদিও অভিনেত্রীর মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা শুরু হয়েছে। এনিয়ে এবার মুখ খুললেন সুহানির (Suhani Bhatnagar Death) বাবা।

সুহানির মৃত্যুর কারণ কি শুধুই ভুল চিকিৎসা? মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর বাবা

আরও পড়ুন: দিদি নং ওয়ান’কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী

সুহানি ভাটনাগরের (Suhani Bhatnagar) বাবা পুনীত ভাটনাগর এক সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে ডার্মাটোমায়োসাইটিস নামক একটি রোগে ভুগছিলেন সুহানি। এটি একটি বিরল রোগ যা আক্রান্তের ফুসফুস, ত্বক, পেশি সহ শরীরের একাধিক ভাগে প্রভাব ফেলে। হাতে-পায়ে যন্ত্রণা হয়, হাত-পা ফুলে যায়। তিনি আরও বলেন, ‘দু মাস আগেই এই রোগের কারণে সুহানির দুই হাত ফুলে যায়। সেইসময় তাঁকে স্টেরয়েড দেওয়া হয়েছিল, কারণ এটিই একমাত্র ওষুধ ছিল।

সুহানির মৃত্যুর কারণ কি শুধুই ভুল চিকিৎসা? মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর বাবা

স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে সুহানির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল। ফুসফুস দুর্বল হয়ে পড়েছিল। কিছু অঙ্গে জল জমে গিয়েছিল। যার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গিয়েছিল। তাই সুহানিকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৬ ফেব্রুয়ারি রাতে  মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন পর্দার ‘ববিতা ফোগাট’ (Babita Phogat)। শনিবার ফরিদাবাদে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

সুহানির মৃত্যুর কারণ কি শুধুই ভুল চিকিৎসা? মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর বাবা

সুহানির মৃত্যুর কারণ কি শুধুই ভুল চিকিৎসা? মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর বাবা

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল(Dangal) সিনেমার মাধ্যমে খ্যাতিলাভ করেন সুহানি। আমির খানের (Aamir Khan) মেয়ের চরিত্রে মহিলা কুস্তিগির ববিতা ফোগাটের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। দঙ্গলের পর একাধিক ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে, তবে সুহানি অভিনয় থেকে বিরতি নিতে চেয়েছিলেন। সেইমতই ভবিষ্যৎ পরিকল্পনা করে পড়াশোনায় মনোযোগ করেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও অভিনয় ফেরার পরিকল্পনা রয়েছে। তবে মৃত্যুর কাছে হেরে গিয়ে বাস্তবতার রূপ পেল না স্বপ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর