প্রয়াত পর্দার ‘ববিতা ফোগাট’, ভুল চিকিৎসার মাশুল গুনতে হল ১৯-এর সুহানিকে!

কয়েকদিন আগে পা ভেঙে যায় সুহানির (Suhani Bhatnagar)। চিকিৎসার প্রয়োজনে বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে দিল্লির এইমসে (Delhi AIMS) ভর্তি করা হয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাত্র ১৯ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী সুহানি ভাটনাগর। অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই এমন মর্মান্তিক পরিণতি হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।’দঙ্গল’ ছবিতে ববিতা ফোগাটের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন সুহানি (Suhani Bhatnagar)। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া বলিউডে।

প্রয়াত পর্দার 'ববিতা ফোগাট', ভুল চিকিৎসার মাশুল গুনতে হল ১৯-এর সুহানিকে!

আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

সূত্রে খবর, কয়েকদিন আগে পা ভেঙে যায় সুহানির। চিকিৎসার প্রয়োজনে বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে দিল্লির এইমসে (Delhi AIMS) ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল অভিনেত্রীর। জানা যায়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শরীরে ফ্লুইড জমে গিয়েছিল। সেই থেকেই মৃত্যু হয়েছে সুহানির। শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। ফরিদাবাদের সেক্টর ১৭-তে বাড়ি সুহানির। শনিবার সেখানেই শেষকৃত্য হবে।

প্রয়াত পর্দার 'ববিতা ফোগাট', ভুল চিকিৎসার মাশুল গুনতে হল ১৯-এর সুহানিকে!
প্রয়াত পর্দার ‘ববিতা ফোগাট’, ভুল চিকিৎসার মাশুল গুনতে হল ১৯-এর সুহানিকে!

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল(Dangal) সিনেমার মাধ্যমে খ্যাতিলাভ করেন সুহানি। আমির খানের (Aamir Khan) মেয়ের চরিত্রে মহিলা কুস্তিগির ববিতা ফোগাটের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। দঙ্গলের পর একাধিক ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে, তবে সুহানি অভিনয় থেকে বিরতি নিতে চেয়েছিলেন। সেইমতই ভবিষ্যৎ পরিকল্পনা করে পড়াশোনায় মনোযোগ করেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও অভিনয় ফেরার পরিকল্পনা রয়েছে। তবে মৃত্যুর কাছে হেরে গিয়ে বাস্তবতার রূপ পেল না স্বপ্ন।

প্রয়াত পর্দার ‘ববিতা ফোগাট’, ভুল চিকিৎসার মাশুল গুনতে হল ১৯-এর সুহানিকে!

প্রয়াত পর্দার 'ববিতা ফোগাট', ভুল চিকিৎসার মাশুল গুনতে হল ১৯-এর সুহানিকে!

সোশ্যাল মিডিয়াতেও খুব একটা সক্রিয় ছিলেন না সুহানি। ২০২১ সালে নভেম্বর মসে শেষ পোস্ট দিয়েছিলেন ইনস্টাগ্রামে। বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে রাখলেও তাঁর আকস্মিক প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বলিউডের কলাকুশলীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর