৭৯ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনাকে। শনিবার সকালে সেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অঞ্জনা।
আরও পড়ুন: রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস, ফাল্গুনেই পারদ চড়বে ৩৪ ডিগ্রির ঘরে

শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষরক্ষা আর হল না। সেনগুপ্ত পরিবারের সকলের পাশাপাশি অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের মতো ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা তাঁকে শেষ বারের মতো দেখতে হাসপাতালে রয়েছেন।

অভিনেত্রীর জন্ম ১৯৪৪ সালে। কোচবিহারে মেয়ে, নাম ছিল আরতি ভৌমিক। ২০ বছর বয়সে বাংলা সিনেমায় তাঁর অভিষেক হয় ‘অনুষ্টুপ চন্দ’ ছবির মাধ্যমে। তবে প্রথম ছবি মুক্তির আগেই তিনি নাম বদলে হন অঞ্জনা। উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি প্রশংসিত হয়েছিল।
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

বাংলা সিনেমার সূবর্ণ যুগের এক অন্যতম প্রতিনিধি ছিলেন অঞ্জনা (Anjana Bhowmik)। একাধিক মনে রাখার মতো ছবিতে কাজ করেছেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে দুর্দান্ত পারফর্ম করে নিজের সাক্ষর রেখেছেন অঞ্জনা। উত্তমকুমারের (Uttam Kumar) এই নায়িকাকে সহজেই ভালবেসে ফেলেন দর্শক।



