রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস, ফাল্গুনেই পারদ চড়বে ৩৪ ডিগ্রির ঘরে

রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরফলে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ তৈরি হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সরস্বতী পুজো পেরিয়ে গেলেও শীতের হালকা শিরশিরানি এখনও আছে। চলতি সপ্তাহে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে। বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। ফাল্গুন মাসেই পারদ ৩৪ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। আজ কেমন থাকবে আবহাওয়া? নতুন সপ্তাহে হাওয়া বদলের সম্ভবনা কতটা প্রভাব ফেলবে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস, ফাল্গুনেই পারদ চড়বে ৩৪ ডিগ্রির ঘরে

আরও পড়ুন: সুকান্তর খবর নিতে হাসপাতালে সৌরভ, সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে চোট পেয়েছেন রাজ্য গেরুয়া চিফ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে তিনদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে। রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরফলে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ তৈরি হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। শহরে আপাতত তাপমাত্রার হেরফের হবে না।

রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস, ফাল্গুনেই পারদ চড়বে ৩৪ ডিগ্রির ঘরে
রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস, ফাল্গুনেই পারদ চড়বে ৩৪ ডিগ্রির ঘরে

আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। সপ্তাহের মাঝে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে।

রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস, ফাল্গুনেই পারদ চড়বে ৩৪ ডিগ্রির ঘরে

রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস, ফাল্গুনেই পারদ চড়বে ৩৪ ডিগ্রির ঘরে

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন