Weather Update: দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকালের আকাশ মেঘলা, বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে? আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডের পুনরাবৃত্তি সিকিমে? মানবসভ্যতার উন্নয়নের ফল ভুগছে সাধারণ মানুষ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায় দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার থেকেই দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমবে। সপ্তাহান্তে দেখা যাবে হালকা বৃষ্টি।

 দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আগামী দু-তিনদিনে আবহাওয়ার কোনও বড়সড় পরিবর্তন হবে না। তবে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতার আকাশ আপাতত মেঘলা থাকবে। আজ কয়েক দফায় বৃষ্টি চলবে। সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

 দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলা ভাসবে প্রবল বৃষ্টিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পংয়ের কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা জানানো হয়েছে।

দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

 দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন