Bengali serial TRP: প্রথম সপ্তাহেই বাজিমাত ফুলকির, দেখুন প্রথম দশে কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি তালিকা। এবারেও টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্পে এসেছে বদল। অবশেষে রুপা জানতে পেরেছে সোনার আসল পরিচয়। সূর্য এবং দীপার মধ্যেও ভুল বোঝাবোঝি অনেকটা কমে গিয়েছে। ধীরে ধীরে কাছাকাছি আসছে তারা।

আরও পড়ুনঃ একের পর এক ছবি ফ্লপ! অবশেষে বাধ্য হয়ে বাড়ি ভাড়া দিলেন আদিপুরুষ এর প্রভাস!

অন্যদিকে এই সপ্তাহে শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক। ফুলকি আসার পর থেকেই এই ধারাবাহিককে বেশ পছন্দ করেছে দর্শকেরা। মিঠাইয়ের বদলে একই সময় এই ধারাবাহিক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পড়ে সিদ্ধান্ত বদল হয়। এখন নতুন সময় ৭:৩০ মিনিটে দর্শকেরা পর্দায় এই ধারাবাহিক দেখতে পাচ্ছে। একেবারে প্রথম সপ্তাহেই দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে এই নতুন মেগা। তার ঝুলিতে জমেছে ৭.২ নম্বর।

প্রথম সপ্তাহেই বাজিমাত ফুলকির, দ্বিতীয় স্থানে এই ধারাবাহিক 

এই সপ্তাহে ফুলকির সাথে রয়েছে আরও এক পুরনো মেগা। ফুলকির সাথে যৌথভাবে দ্বিতীয় হয়েছে ‘গৌরী এলো’। তবে এই সপ্তাহে শুরু হয়েছিল আরও এক নতুন মেগা ‘সন্ধ্যাতারা’। এই মেগা এখনও দর্শকদের কাছে সেরার তকমা না পেলেও প্রথম দশে জায়গা করে নিয়েছে। প্রাপ্ত নম্বর ৫.০।

প্রথম সপ্তাহেই বাজিমাত ফুলকির, দ্বিতীয় স্থানে এই ধারাবাহিক 

প্রথম সপ্তাহেই বাজিমাত ফুলকির, দ্বিতীয় স্থানে এই ধারাবাহিক 
প্রথম সপ্তাহেই বাজিমাত ফুলকির, দ্বিতীয় স্থানে এই ধারাবাহিক 

এবার দেখে নিন বাকি সব ধারাবাহিকের প্রাপ্ত নম্বর এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় স্থানে গৌরী এলো, ফুলকি, তৃতীয় স্থানে জগদ্ধাত্রী, চতুর্থ স্থানে নিম ফুলের মধু, পঞ্চম স্থানে বাংলা মিডিয়াম, ষষ্ঠ স্থানে রাঙা বউ, হরগৌরী পাইস হোটেল, সপ্তম স্থানে পঞ্চমী, অষ্টম স্থানে এক্কাদোক্কা, নবম স্থানে মেয়েবেলা, সন্ধ্যাতারা এবং দশম স্থানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর