নজরবন্দি ব্যুরোঃ একেবারে শুরু থেকেই মিঠাই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। প্রায় বেশ কয়েকবছর ধরেই বলা যেতে পারে প্রায় কয়েকবছর ধরে টিআরপি তালিকার শীর্ষে ছিল মিঠাই। তবে সম্প্রতি কয়েক বছর ধরে মিঠাই বন্ধ হয়ে যাওয়া নিয়ে সরগরম হয়েছিল সামাজিক মাধ্যমে।
আরও পড়ুনঃ গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় প্রকল্প স্টারগেট, অতিমানব তৈরি করেছিল!
২০২০ সালে মিঠাই ধারাবাহিকের যাত্রা শুরু হয়েছিল। এবার সেই পুরনো মনোহরা সেট পড়ল ভাঙ্গা। এই সংবাদ সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। শুধু মিঠাই অনুরাগীরা নয়। আবেগপ্রবন হয়ে পরে আদৃত থেকে শুরু করে সৌমিতৃষা। কারণ এত বছর ধরে এই সেটে কাজ করে মিঠাই পরিবারের প্রত্যেকটা সদস্য আবেগে জড়িয়ে পড়েছিল।

তবে মিঠাই এখনি শেষ হবে কিনা তা নিয়ে এখনি চ্যানেলের তরফ থেকে জানানো হয়নি। শুটিং এখনি শেষ হচ্ছে না। তাঁরা তাঁদের পুরনো সেট থেকে সরে যাচ্ছেন। সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ধারাবাহিকের পরিচালক। সেই ছবি দেখে অবেগপ্রবন হয়ে পড়েছে মিঠাই অনুগামীরা।

আদৃত ও এই ঘটনায় আবেগপ্রবন হয়ে পড়েছিলেন। শুধু আদৃত নয় সৌমিতৃষাও এই পোস্টের নিচে আবেগপ্রবন হয়ে লিখলেন “নতুনকে এভাবেই হয়তো জায়গা করে দিতে হয়” শ্রীতমা লিখলেন “‘জানতাম শনিবার এই ফ্লোরে শেষ শুট, মনটা একটু খারাপ হয়েছিল তবে কাল আমার শুটিং না থাকায় চোখের সামনে ফ্লোরটাকে শেষ বিদায় না জানাতে পারায় দুঃখটা অন্য কোথাও লুকিয়ে ছিল।
মনোহরা সেট পড়ল ভাঙা, মিঠাইয়ের ইতি!

আজ সবার পোস্ট দেখে কষ্টটা বেরিয়ে আসছে।। যার শুরু হয় তার শেষ তো হবেই, না না শো শেষ হয়নি এখনও, শুধু সেট পরিবর্তন হচ্ছে। নতুনদের জায়গা ছেড়ে দিতে হয়। তাই বোধহয়। ভাল থেকো মনোহরা।’ মিঠাই এর মনোহরা সেটে এখন শুটিং হবে নতুন ধারাবাহিক নিমকির। এখন থেকে মিঠাইয়ের শুটিং হবে ভারতলক্ষ্মী স্টুডিওরই অন্য একটি ফ্লোরে।



