নজরবন্দি ব্যুরোঃ ৭০ এর দশকে সিআইএ একটি বিশেষ প্রকল্প চালু করেন যার নাম দিয়েছিল ‘প্রজেক্ট স্টারগেট’। সিআইএ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এটি একটি আমেরিকার গোয়েন্দা সংস্থা। এই স্টারগেট প্রকল্পটি আমেরিকার গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় ছিল।
আরও পড়ুনঃ ৭৯ বছর বয়েসে বাবা হলেন অস্কারজয়ী অভিনেতা, প্রথম সন্তানের বয়স ৫১ বছর


‘প্রজেক্ট স্টারগেট’ ছিল আমেরিকার তৈরি করা শীর্ষ রহস্যময় গোয়েন্দা প্রকল্প। যার প্রধান উদ্দেশ্য ছিল অভিমানবের মানসিক ক্ষমতা যুদ্ধের ক্ষেত্রে ব্যাবহার করা। প্রকল্প বাস্তবায়িত এবং পরিকল্পিত হয় ৭০ এর দশকেই। সেই সময় চলছিল ঠাণ্ডা লড়াই আমেরিকা এবং সোভিয়েতের মধ্যে।
এই ঠাণ্ডা লড়াই পরিস্থিতিতেই আমেরিকা এগিয়ে থাকার জন্য বা যুদ্ধে জেতার জন্য এই বিশেষ পরিকল্পনা করেন। সেই সময় সিআইএ এই রহস্যময় এবং বৈজ্ঞানিক প্রকল্পের সূচনা করেন। শুধু তাই নয় এই প্রকল্পটি প্রায় বহুবছর ধরে চলেছিল। প্রায় ২৪ বছরের ও বেশী সময় ধরে। কিন্তু এবছরের কোন ফল মেলেনি এই প্রকল্প থেকে। ফলে বাধ্য হয়ে বন্ধ করতে হয় এই প্রকল্প


গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় প্রকল্প স্টারগেট, ঠিক কি ছিল প্রকল্পের উদ্দেশ্য
ভফল না মেলায় সিআইএ এর ওপর থেকে আমেরিকাবাসীর বিশ্বাসও উঠে যায়। তথ্য সূত্রে এই প্রকল্পে প্রায় কোটি কোটি থাকা খরচ হয়েছিল। তনে ফল না মেলায় আমেরিকাবাসী রা দাবী করেন এই টাকা পুরোটাই জলে গেছে। এই প্রকল্পটি শুরু হয়েছিল এমন কিছু ব্যাক্তিদের নিয়ে তাঁদের মধ্যে টেলিপ্যাথি, ভবিষ্যৎদর্শন ইত্যাদি অমানবিক শক্তি রয়েছে। আসলে সিআইএ উদ্দেশ্যই ছিল তাঁদের এই অমানবিক শক্তি কাজে লাগিয়ে সোভিয়েতের বিরুদ্ধে ঠাণ্ডা লড়াই জেতা।







