Robert De Niro: ৭৯ বছর বয়েসে বাবা হলেন অস্কারজয়ী অভিনেতা, প্রথম সন্তানের বয়স ৫১ বছর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো ফের সপ্তমবার বাবা হয়ে ইতিহাস রচনা করলেন। খুব শীঘ্রই এই অস্কারজয়ী অভিনেতার ছবি ‘অ্যাবাউট মাই ফাদার’ মুক্তি পেতে চলেছে। তারই প্রচারে এসে এই সুখবর ভাগ করে নিলেন অনুরাগীদের সাথে।

আরও পড়ুনঃ অযোগ্য ফের প্রক্রিয়া শুরু! যোগ্য বঞ্চিতদের ভরসা মুখ্যমন্ত্রী

তিনি এই সুখবর ভাগ করে নেওয়ার সাথে সাথে জানান ‘‘সন্তান না চাইলেও মাঝেমাঝে কোনও উপায় থাকে না।’’ তিনি আরও জানান এই সন্তান তার এবং তার বান্ধবি টিফানি চেনের। রবার্ট ডির প্রথম স্ত্রীর নাম ডায়ানা অ্যাবোটের। তাঁদের দুটি সন্তান রয়েছে। তাঁদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে। তাঁদের প্রথম সন্তানের নাম ড্রেনার। যার বর্তমান বয়স ৫১ বছর। এবং দ্বিতীয় সন্তানের বয়স ৪৬ বছর।

৭৯ বছর বয়েসে বাবা হলেন অস্কারজয়ী অভিনেতা, জন্ম হল সপ্তম সন্তানের 

শুধু তাই নয় ১৯৯৫ সালে তিনি আরও দুই জমজ সন্তানের বাবা হয়েছিলেন। সেই সন্তানের মা হলেন তার প্রাক্তন বান্ধবি টুকি স্মিথ। তিনি পেশায় মডেল এবং অভিনেত্রী। তাঁদের দুই সন্তানের মধ্যে দুজনেই পুত্র। তাঁদের নাম যথাক্রমে জুলিয়ান এবং অ্যারন।

৭৯ বছর বয়েসে বাবা হলেন অস্কারজয়ী অভিনেতা, জন্ম হল সপ্তম সন্তানের 

৭৯ বছর বয়েসে বাবা হলেন অস্কারজয়ী অভিনেতা, জন্ম হল সপ্তম সন্তানের 
৭৯ বছর বয়েসে বাবা হলেন অস্কারজয়ী অভিনেতা, জন্ম হল সপ্তম সন্তানের 

শুধু তাই নয় অভিনেতার আরও দুই সন্তান রয়েছে। যার মা হলেন তারই প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ার। তাঁদের সন্তান হলেন ২৪ বছর বয়সী পুত্র এলিয়ট। এবং ১১ বছর বয়সী কন্যা হেলেন গ্রেস। এরপর ফের সম্প্রতি সপ্তম সন্তানের ও বাবা হয়ে গেলেন অভিনেতা। সেই খুদের মায়ের নাম টিফানি চেন। পেশায় তিনি একজন চি প্রশিক্ষক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত