দীপাবলিতে বাজি ফাটানো ঘিরে বড় ঘোষণা রাজ্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের মত এই বছর ও করোনার সংক্রমণের কথা মাথায় রেখে আতসবাজি বিক্রি ও ব্যবহারের নিষেধাজ্ঞা আরপের দাবি নিয়ে ফের মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে গতবছর সমস্ত কিছু পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা করা হলেও এবছর সেই রাস্তা থেকে কিছুটা সরে গিয়ে সমস্ত কিছুন পুরোপুরি বন্ধ না করে নিরাপদ ও কম শব্দ উত্‍পন্ন যুক্ত বাজি বিক্রি ও ব্যবহারের অনুমতি প্রদান করল আদালত।

আরও পড়ুনঃখাওয়ার আগে জেনেনিন, নাহলে বেদানাই হতে পারে বেদনার কারন

তাই এই সংক্রান্ত বিষয় গুলি নিয়ে বিশেষ ঘোষণা করে রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী শুধুমাত্র পরিবেশবান্ধব আতসবাজিই বিক্রি করার অনুমতি মিলবে সকল বাজি ব্যবসায়ীদের। সেইসঙ্গে বাজি ফাটানোর ক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। মানতে হবে নির্ধারিত সময়সীমা।

জানা গিয়েছে, এবছরের কালী পুজো ও দীপাবলি তে কেবল মাত্র রাত ৮-১০টা পর্যন্ত  সময় ই ফাটানো যাবে সমস্ত রকমের পরিবেশ বান্ধব বাজি। একই নির্দেশ বহাল রাখা হয়েছে ছট পুজোতে। সেখানেও কেবল মাত্র ২ ঘণ্টা বাজি ফাটানোর অনুমতি মিলেছে সকলের।

সেইসঙ্গে বড়দিন ও বর্ষবরনের অনুষ্ঠান কে ঘিরে ও উঠে এসেছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, এই দুই উৎসবের রাতে বাজি ফাটানোর অনুমতি দেওয়া হলেও তা মূলত রাত ১১.৫৫  থেকে সাড়ে বারোটা পর্যন্ত বহাল থাকবে।

দীপাবলিতে বাজি ফাটানো ঘিরে বড় ঘোষণা রাজ্যের, জেনেনিন বাজি ফাটানোর সময়সীমা 

দীপাবলিতে বাজি ফাটানো ঘিরে বড় ঘোষণা রাজ্যের

একই রকম ভাবে সরকারের তরফ থেকে নজর দেওয়া হয়েছে বাজি ব্যবসায়ীদের দিকে। জানা গিয়েছে    শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাই বাজি বিক্রির অনুমতি পাবেন। অন্যথায় কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা।

দীপাবলিতে বাজি ফাটানো ঘিরে বড় ঘোষণা রাজ্যের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত