তৃণমূলের সঙ্গে ২৪ বছরের সম্পর্কে ইতি, লোকসভার আগে বিজেপিতে যোগ তাপসের

বিজেপিতে যোগ দিয়েই তাপস রায় (Tapas Roy) বলেন, 'আমি আজ থেকে বিজেপি এবং মোদীজির পরিবারের সদস্য হলাম। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসেবে সমস্ত কর্তব্য পালন করব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে। দল ও বিধায়ক পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন। এরপর থেকেই জল্পনা চলছিল, বিজেপিতে যোগ দেবেন তিনি। সেই জল্পনার অবসান ঘটল বুধবারেই। এদিন বিকেলে বিজেপির দলীয় কার্যালয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন তৃণমূলী তাপস রায় (Tapas Roy)

তৃণমূলের সঙ্গে ২৪ বছরের সম্পর্কে ইতি, লোকসভার আগে বিজেপিতে যোগ তাপসের

আরও পড়ুন: পদ্ধতিগত ত্রুটি, ঝুলে রইল ইস্তফা, তবে মঙ্গলেই বিজেপিতে তাপস রায়

এদিন বিকেলে সল্টলেকের বিজেপির কার্যালয়ে যান তাপস রায়। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। সোমবার বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়েছেন বরানগরের বিধায়ক। সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আজই বিজেপিতে চলে যাবেন তিনি। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা রাহুল সিনহা, সজল ঘোষ সহ প্রমুখ।

তৃণমূলের সঙ্গে ২৪ বছরের সম্পর্কে ইতি, লোকসভার আগে বিজেপিতে যোগ তাপসের

বিজেপিতে যোগ দিয়েই তাপস রায় (Tapas Roy) বলেন, ‘আমি আজ থেকে বিজেপি এবং মোদীজির পরিবারের সদস্য হলাম। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসেবে সমস্ত কর্তব্য পালন করব। আমি রাজ্য ও কেন্দ্রের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছেন।’ নতুন দলে গিয়েই পুরনো দল তৃণমূল ও রাজ্য সরকারকে নিশানায় আনেন তিনি। বাংলায় ‘শেখ শাহজাহানের সরকার’, ‘উত্তম সর্দারের সরকার’ বলে কটাক্ষ করেন। বলেন, ‘যে সরকার সংবিধান, আইন-কানুনের কথা বলে কিন্তু সুপ্রিম কোর্টের রায় মানে না, পশ্চিমবাংলা থেকে এইসব অমানবিক জলদস্যুদের সরিয়ে আগামী দিনে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যে নিয়েই আজ বিজেপিতে যোগদান করলাম।’

তৃণমূলের সঙ্গে ২৪ বছরের সম্পর্কে ইতি, লোকসভার আগে বিজেপিতে যোগ তাপসের

তৃণমূলের সঙ্গে ২৪ বছরের সম্পর্কে ইতি, লোকসভার আগে বিজেপিতে যোগ তাপসের

দলত্যাগের পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস রায়। তাঁর নিশানা থেকে বাদ যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। রবিবার বউবাজারে তাঁর বাড়িতে মানভঞ্জনে যান তৃণমূলের দুই পরিচিত মুখ ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। তবে তাতে চিঁড়ে ভেজেনি। এরপর বুধবার দুপুরেই বিজেপিতে (BJP) যোগদান করবেন বলে জানিয়েছিলেন তাপস রায়। রবিবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়কের ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তাপস রায়। সেই পরিপ্রেক্ষিতেই তাঁকে মঙ্গলবার ডাকেন বিমান। বলা হয়, তাপস রায়ের ইস্তফাপত্রে বেশ কিছু পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাই এক্ষুনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারছেন না তাপস। কিন্তু যেহেতু দলের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন তাই বিজেপিতে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা নেই। সেইমতই বুধে হয়ে গেল তাপসের ‘ফুল’ বদল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত