পদ্ধতিগত ত্রুটি, ঝুলে রইল ইস্তফা, তবে মঙ্গলেই বিজেপিতে তাপস রায়

Tapas Roy: ঝুলে রইল তাপস রায়ের বিধায়ক পদের ইস্তফা! পদ্ধতিগত ত্রুটি থাকায় তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঝুলে রইল তাপস রায়ের বিধায়ক পদের ইস্তফা! পদ্ধতিগত ত্রুটি থাকায় তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে, দলের সব থেকে যেহেতু তাপস রায় ইস্তফা দিয়েছেন তাই বিজেপিতে যোগ দিতে তাঁর কোনও বাধা নেই। আজ, অর্থাৎ মঙ্গলবারই সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে পদ্মে যোগ দেবেন তৃণমূলের প্রাক্তন নেতা।

আরও পড়ুন: বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট চূড়ান্ত, ৫টি আসনে সমঝোতা, প্রার্থী কারা? #EXCLUSIVE

রবিবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়কের ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তাপস রায়। সেই পরিপ্রেক্ষিতেই তাঁকে মঙ্গলবার ডাকেন বিমান। বলা হয়, তাপস রায়ের ইস্তফাপত্রে বেশ কিছু পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাই এক্ষুনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারছেন না তাপস। কিন্তু যেহেতু দলের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন তাই বিজেপিতে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা নেই। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেলে সল্টলেকের বিজেপি কার্যালয়ে থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেবেন প্রাক্তন তৃণমূল নেতা।
পদ্ধতিগত ত্রুটি, ঝুলে রইল ইস্তফা, তবে মঙ্গলেই বিজেপিতে তাপস রায়
পদ্ধতিগত ত্রুটি, ঝুলে রইল ইস্তফা, তবে মঙ্গলেই বিজেপিতে তাপস রায়
প্রসঙ্গত, তাঁর বাড়িতে ইডি যাওয়ার নেপথ্যে তৃণমূলেরই কিছু নেতার মদত ছিল বলে অভিযোগ রয়েছে তাপসের। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তাপস রায়। তাপসের পদ্ম-যোগকে ‘দুঃখজনক ঘটনা’ বলেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন