সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে! কংগ্রেসের তরফে ৬টি আসনের দাবি করা হলেও তৃণমূল ৫টি আসনে সমঝোতায় রাজি হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। আর জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে দুই দলেরই হাইকম্যান্ডদের মধ্যস্থতায়। অর্থাৎ, কংগ্রেসের সনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে সিলমোহর দিয়েছেন। এখন, প্রশ্ন কোন কোন আসন কংগ্রেসকে ছাড়তে পারে তৃণমূল?
আরও পড়ুন: ৪২ আসনের প্রার্থী তালিকা প্রস্তুত বাম-কংগ্রেসের, সমঝোতা করেই ডায়মন্ড হারবারে থাকছে চমক!


সূত্রের খবর, যে ৫টি আসনে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হতে চলেছে, সেগুলি হল, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, দার্জিলিং, রায়গঞ্জ এবং বহরমপুর। মালদহ উত্তরে মোট তিন জনের নাম তালিকায় রয়েছে। তাঁরা হলেন, মুশতাক আলম, আল বিরুনি এবং অর্জুন হালদার। এদের মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়া হবে।

অন্যদিকে, মালদহ দক্ষিণ ঈশা খান চৌধুরীকে ছেড়ে দিতে পারে তৃণমূল। রায়গঞ্জে দু’জন চর্চায় রয়েছেন, একজন মোহিত সেনগুপ্ত অন্যজন রামিজ রাজা ভিক্টর। দার্জিলিংয়ে কংগ্রেস-তৃণমূল সমর্থিত প্রার্থী হতে পারেন, শঙ্কর মালাকার।



আর একটি আসন হল, বহরমপুর। যেটি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র। এখানেই আবার কিছুটা দোলাচল রয়েছে। জানা যাচ্ছে, এই কংগ্রেস-তৃণমূল জোট না মেনে বহরমপুরে নির্দল প্রতীকে লড়তে পারেন অধীর! সেক্ষেত্রে কংগ্রেস অন্য কাউকে টিকিট দেবে। সমর্থন করবে তৃণমূল। এর পাশাপাশি আবার পুরুলিয়ায় নেপাল মাহাতোকে টিকিট দিতে চায় কংগ্রেস অর্থাৎ ৬টি আসনের দাবি ছিল হাত শিবিরের। কিন্তু পুরুলিয়া কংগ্রেসকে ছাড়তে চায় না তৃণমূল।
বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট চূড়ান্ত, ৫টি আসনে সমঝোতা, প্রার্থী কারা? #EXCLUSIVE

নজরবন্দি-র অনুমান, উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির প্রার্থী হবেন সদ্য দলত্যাগকারী তাপস রায়। উত্তর কলকাতা থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন সোমেন মিত্র পুত্র রোহন মিত্র। আবার ডায়মন্ড হারবার থেকে বিজেপি প্রার্থী করতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। যাদবপুর বা তমলুকের কথাও ভাবা হচ্ছে। তবে, অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছেন। আরও একটি তথ্য প্রকাশ্যে আসছে, তমলুক থেকে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি!







