ভাঙা সম্পর্কের ‘লড়াই’ এবার ভোটের ময়দানে, বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর উপরই আস্থা রেখেছে পদ্ম শিবির। রবিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে সৌমিত্রের (Saumitra Khan) প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের নাম ঘোষণা করে তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলার ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে জন গর্জন সভায় মঞ্চে দাঁড়িয়ে ৪২ জনের নাম ঘোষণা করেছেন। একাধিক চমক রয়েছে, তবে একটি কেন্দ্র ঘিরে কৌতূহল বেড়েছে রাজনৈতিক মহলে। বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে (Sujata Mandal) টিকিট দিয়েছে তৃণমূল।

ভাঙা সম্পর্কের 'লড়াই' এবার ভোটের ময়দানে, বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা

আরও পড়ুন: এবার টিকিট না পেলেও উনিশে মিমি পেরেছিলেন, সায়নী পারবেন তো যাদবপুরে ঘাসফুল ফোটাতে?

৪২ টির মধ্যে ২০ টি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি (BJP)। যদিও প্রথম দফায় তালিকা প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয়েছিল। আসানসোলের প্রার্থী ভোজপুরী তারকা পবন সিং (Pawan Singh) সরে দাঁড়িয়েছেন। সুতরাং এখন ২২ নয় ২৩ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে নেতৃত্বকে। প্রথম দফায় ২০ আসনের মধ্যে নাম ছিল বিষ্ণুপুরের (Bishnupur)। ওই কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ-এর উপরই আস্থা রেখেছে পদ্ম শিবির। রবিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে সৌমিত্রের (Saumitra Khan) প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের নাম ঘোষণা করে তৃণমূল। লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, একথা অস্বীকার করার জায়গা নেই।

ভাঙা সম্পর্কের 'লড়াই' এবার ভোটের ময়দানে, বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা
ভাঙা সম্পর্কের ‘লড়াই’ এবার ভোটের ময়দানে, বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা

২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2019) সৌমিত্র খাঁকে টিকিট দিয়েছিল বিজেপি। সেইসময় সুজাতাই কার্যত প্রচারের ঝড় তুলে স্বামীকে জিতিয়ে এনেছিলেন। নিজের জয় কৃতিত্ব স্ত্রীকে দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে ২০২১ সালে সুজাতা তৃণমূলে যোগ দেন, যার প্রভাব দুজনের দাম্পত্য জীবনেও পড়ে। দলবদলের জন্য প্রকাশ্যে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথাও বলেছিলেন বিজেপি সাংসদ। এরপর থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। সম্পর্কে যে ভাঙন ধরেছিল তা আর জোড়া লাগানো যায়নি। ২০২১-এর বিধানসভা ভোটে প্রার্থী করা হয়েছিল সুজাতা মণ্ডলকে (Sujata Mandal)। তবে তিনি হেরে গিয়েছিলেন। ২০২৩ সালেই আইনিভাবে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। পঞ্চায়েত ভোটে ‘মণ্ডল’ পদবী নিয়েই লড়েছিলেন, জিতেওছিলেন। এবার লক্ষ্য দিল্লি। একাধিকবার একে অপরকে আক্রমণ করতে দুবার ভাবেননি সুজাতা-সৌমিত্র। আগামী দিনে প্রচারেও সেই দৃশ্য দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ভাঙা সম্পর্কের ‘লড়াই’ এবার ভোটের ময়দানে, বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা

ভাঙা সম্পর্কের 'লড়াই' এবার ভোটের ময়দানে, বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা

এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় দুই বড় চমক প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে ইউসুফকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে, ‘দিদি নং ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলী লোকসভা কেন্দ্রের টিকিট দিয়েছে তৃণমূল। ওই কেন্দ্রে বিজেপি তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ফের টিকিট দিয়েছে গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত