HomeTagsBishnupur

bishnupur

তিন বারের সাংসদ, মন্ত্রিত্ব চেয়েও মেলেনি, আসলে সৌমিত্র হতে চাইছেন পদ্মের রাজ্য সভাপতি!

বিজেপির 'এক ব্যক্তি এক পদ' নীতি অনুযায়ী সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি পদ ছেড়ে দেওয়াই কাম্য। সেক্ষেত্রে কে হবেন নতুন রাজ্য সভাপতি? কারণ, বছর দুয়েক পরেই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। কার হাতে দলের ব্যাটন তুলে দেবে বিজেপি?

বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!

৪ঠা জুন নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র খাঁ। তাঁর মতে, পুরোনো কর্মীদের দলে সেই আগের জায়গা নেই, বরং অন্যান্য দল থেকে যারা এসেছেন তাঁদের গুরুত্ব অনেক বেড়েছে।

অভিষেকের প্রশংসা, বিজেপি নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন! বিষ্ণুপুর জিতে বেলাগাম সৌমিত্র

এবার সৌমিত্র পেলেন ৬ লক্ষ ৮০ হাজার ১৩০ ভোট। সেখানে সুজাতা পেয়েছেন ৬ লক্ষ ৭৪ হাজার ৫৬৩ ভোট। সৌমিত্র জিতলেন ৫ হাজার ৫৬৭ ভোটে। সুজাতার লড়াইয়ের প্রশংসাও করলেন তিনি। বললেন, "সুজাতা খুব ভালো লড়াই করেছে।"

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

এই বিষয়ে সৌমিত্র নিজেও জানান, "আমি সনাতনী। আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি। আর গীতা হল সত্যের প্রতীক। যে কোনও পরিস্থিতিতে এমনকি, যুদ্ধেও সত্যেরই জয় হয়। সেই কারণে হাতে গীতা রেখেছিলাম।’’

ভাঙা সম্পর্কের ‘লড়াই’ এবার ভোটের ময়দানে, বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা

অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে জন গর্জন সভায় মঞ্চে দাঁড়িয়ে ৪২ জনের নাম ঘোষণা করেছেন। একাধিক চমক রয়েছে, তবে একটি কেন্দ্র ঘিরে কৌতূহল বেড়েছে রাজনৈতিক মহলে। বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে (Sujata Mandal) টিকিট দিয়েছে তৃণমূল।

Saumitra Khan: চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন সৌমিত্র? সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় যুবকদের

চাঞ্চল্যকর অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। তিনি নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন! সোমবার কোতুলপুরের লাউগ্রামে দলীয় কর্মসূচি যাওয়ার পথে স্থানীয় যুবকদের বিক্ষোভের সম্মুখীন হতে হল বিজেপি সাংসদকে। সৌমিত্রর গাড়ি ঘেরাও করে তাঁরা টাকা ফেরত চান বলে সূত্রের খবর।

টাকা নিলেও ভোট দেবেন না BJPকে, পাপ হবে! বিষ্ণুপুরে হুঁশিয়ারি মমতার

টাকা নিলেও ভোট দেবেন না, পাপ হবে! বিষ্ণুপুরে হুঁশিয়ারি মমতার। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে শুধু মিথ্যে স্বপ্ন দেখায় বিজেপি, আর মূর্তি ভাঙে বাংলায় গতকালই পুরুলিয়ায় কটাক্ষ করেছিলেন মমতা। আজ ফের বাঁকুড়ায়।

Trending Now