বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!

বিষ্ণুপুরে এবার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে কঠিন লড়াই ছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন তিনিই। কিন্তু, জয় এসেছে মাত্র ৫ হাজার ৫৬৩ ভোটে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিষ্ণুপুরে এবার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে কঠিন লড়াই ছিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন তিনিই। কিন্তু, জয় এসেছে মাত্র ৫ হাজার ৫৬৩ ভোটে। আর নির্বাচনের ফলাফলের পর থেকেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন সৌমিত্র। শুধু তাই নয়, আগামীদিনে তিনি তৃণমূলে যোগদান করেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: জনগর্জন নামকরণ থেকে বুথ ভিত্তিক স্ট্র্যাটেজি, অভিষেকের নেতৃত্বেই ব্যাপক সাফল্য, মানছেন সবাই

৪ঠা জুন নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র খাঁ। তাঁর মতে, পুরোনো কর্মীদের দলে সেই আগের জায়গা নেই, বরং অন্যান্য দল থেকে যারা এসেছেন তাঁদের গুরুত্ব অনেক বেড়েছে। তিনি আরও জানান, রাজ্যের কোনও সাংগঠনিক কমিটিতেও তিনি নেই। এই নিয়ে তিনবার বিষ্ণুপুর থেকে জিতে সাংসদ হয়েছেন সৌমিত্র। এবারের বিজেপির ১২ জন জয়ী প্রার্থীর মধ্যে সেই অনুযায়ী তিনিই সবচেয়ে অভিজ্ঞ।

বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!
বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!

সৌমিত্র বলেছেন, তাঁর জেলাতেও অনেক বিজেপি নেতাই তলে তলে যোগাযোগ রেখেছে তৃণমূলের সঙ্গে। যেটা তিনি জানতে পারেন ভোটের মাত্র ৩-৪ দিন আগে। পাশাপাশি, তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজির প্রশংসাও করেন তিনি। প্রশংসা করেন তাঁর বিপরীত দিকে থাকা প্রার্থী সুজাতা মণ্ডলেরও।

তবে, সৌমিত্রর মতে, বিজেপিকে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আগামী বছর দুয়েকের মধ্যে বিধানসভা নির্বাচন। সেখানে এই ফলাফল হলে বিজেপির অস্তিত্ব সংকট হয়ে যেতে পারে জেলায় জেলায়। তিনি বলেছেন, তাঁর বিষ্ণুপুরের পাশ্ববর্তী সমস্ত জেলায় জয়জয়কার হয়েছে জোড়াফুল শিবিরের। তাঁর একার পক্ষে এই গড় রক্ষা করা আগামীদিনে আরও কঠিন হয়ে যেতে পারে যদি না নেতৃত্ব সচেতন হয়।

বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!
বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!

পাশাপাশি, সৌমিত্র সাফ জানিয়েছেন, এবার বিষ্ণুপুরের মানুষ তাঁকে ভোট দিয়েছেন মন্ত্রিত্বের আশাতেই। তিনি এলাকার জন্য আরও বেশি কাজ করতে চান বলেই দাবি। এদিকে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে কেন্দ্রেই সরকার গঠন নিয়ে চাপে বিজেপি। নরেন্দ্র মোদীকে আপোষ করতে হচ্ছে দুই শরিক নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর ওপর। সেখানে আবার বাংলায় এবার বিজেপির বিপর্যয়। ১৮ থেকে আসন সংখ্যা নেমে ১২-তে ঠেকেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নিশীথ প্রমাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকার হেরে গিয়েছেন।

ফলে, এবার বাংলা থেকে আদৌ বিজেপি সরকার কাউকে মন্ত্রিত্ব দেবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। একমাত্র তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আলিপুরদুয়ারের মনোজ টিগগা-কে নিয়ে কিছুটা আলোচনা চলছে। তবে, এর মধ্যে সৌমিত্রর দলবদলের একটা গুঞ্জন সামনে আসছে। তিনি আগেও তৃণমূলের যুব মোর্চা সামলাতেন। এক্ষেত্রে কী হয় সেটাই দেখার।

বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!

বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মন্ত্রিত্ব না পেলে এবার তৃণমূলেই আসবেন সৌমিত্র। কারণ, তাঁর নির্বাচনী প্রচারে এটা একটা ফ্যাক্টর ছিল। তাছাড়া তিন বার সাংসদ হয়ে মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রর ক্ষোভ হওয়া খুব অপ্রাসঙ্গিক কিছু নয়। পাশাপাশি, অভিষেক ও সুজাতার প্রশংসা তাঁর মুখে বিগত কয়েক বছরে কতবার শোনা গিয়েছে তা ভাবতে অনেক সময়ই লেগে যায়। তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। তাহলে কি সৌমিত্র যোগ দিতে চলেছেন তৃণমূলে নাকি মন্ত্রিত্ব না পেয়েও থেকে যাবেন তাঁর মতে ‘অযোগ্য’ নেতৃত্বের হাতে থাকা বিজেপিতে? 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত