হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

Lok Sabha Election 2024: আগামী ২৫মে ষষ্ঠ দফায় বিষ্ণুপুর লোকসভায় ভোটগ্রহণ হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একেবারে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে হাতে গীতা নিয়ে বেলা ১২টা ০৪ মিনিটে আসন্ন লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। বিশাল মিছিল করে জেলা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন সৌমিত্র।

আরও পড়ুন: বাংলায় বিজেপির দু’টো চোখ সিপিআইএম আর কংগ্রেস, খড়গ্রাম থেকে তোপ মমতার

মনোনয়ন জমা দেবার আগে বাঁকুড়া শহরের তামলীবাঁধে এক্তেশ্বর শিব মন্দিরে সস্ত্রীক পুজো দেন বিদায়ী সাংসদ। এরপর তাসা-কাঁসর বাজিয়ে রীতিমতো জাঁকজমকের সঙ্গেয়া মনোনয়ন জমা দিলেন সৌমিত্র। আর পুরো কাজটাই করলেন জ্যোতিষীর পরামর্শ মেনে।

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের
হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

এদিন সৌমিত্রর পরনে ছিল বাসন্তী রঙের পাঞ্জাবী। হাতে ছিল গীতা। এই সবই নাকি হয়েছে তাঁর জ্যোতিষীর কথা মতো। আর আজকের পুণ্য লগ্ন ধরে ১২টা ০৪ মিনিটে মনোনয়ন জমা করলেন তিনি। এই বিষয়ে সৌমিত্র নিজেও জানান, “আমি সনাতনী। আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি। আর গীতা হল সত্যের প্রতীক। যে কোনও পরিস্থিতিতে এমনকি, যুদ্ধেও সত্যেরই জয় হয়। সেই কারণে হাতে গীতা রেখেছিলাম।’’

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

২০১৯ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে ৭৮ হাজারের বেশি ভোটে হিতে সাংসদ হন সৌমিত্র খাঁ। এবার তাঁর লড়াই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে, যিনি তৃণমূলের হয়ে প্রথমবারের জন্য লোকসভায় লড়ছেন। আগামী ২৫মে ষষ্ঠ দফায় বিষ্ণুপুর লোকসভায় ভোটগ্রহণ হবে। প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ে বিষ্ণুপুরে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে আগামী ৪ঠা জুন।

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন