Charanjit Singh Channi: শুধুমাত্র দল নয়, নিজেও ডবল হারলেন মুখ্যমন্ত্রী চান্নি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনে তিনিই ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তাঁকে সামনে রেখেই লড়াইয়ে ঘুটি সাজিয়েছিল কংগ্রেস। সেকারণেই দুটি বিধানসভা কেন্দ্র, চমকাদুর সাহিব এবং বাহাদুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল দল। বৃহস্পতিবার শুধুমাত্র দল নয়, দুটি আসনেই পরাজিত হয়েছেন চরণজিৎ সিং চান্নি।

আরও পড়ুনঃ Sonu Sood: কংগ্রেসের ভরাডুবিতে ডুবলেন সোনু সুদের বোন, জয়ে গা ভাসালেন আপ প্রার্থী

নির্বাচন কমিশন সূত্রে খবর, চমকাদুর সাহিবে ৭৯৪২ ভোটে পরাজিত হয়েছেন তিনি। আরও একটি কেন্দ্র বাহাদুরে পরাজিত হয়েছেন ৩৭,৫৫৮ টি ভোটে। বাহাদুরে আম আদমি পার্টির লব সিং পেয়েছেন ৫৭ হাজারের কাছাকাছি ভোট। সেখানে চান্নি প্যেছেন ২৩ হাজারের কাছাকাছি ভোট। চমকাদুর সাহিবে চান্নি পায়েছেন ৫০ হাজারের কাছাকাছি ভোট। আম আদমির চরণজিৎ সিং পেয়েছেন ৫৪ হাজারের কাছাকাছি ভোট।

এদিন মানুষের রায়কে মাথা পেতে নিয়েছেন তিনি। ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন আম আদমি পার্টি এবং ভগবন্ত মানকে। আগামী দিনে পাঞ্জাবের মানুষের প্রত্যাশা করবেন বলে আশাবাদী তিনি। এই প্রথমবার রাজধানীর বাইরে সরকার গঠনে সক্ষম হয়েছে আম আদমি পার্টি।

শুধুমাত্র দল নয়, মুখ্যমন্ত্রীরও পরাজয় 

শুধুমাত্র দল নয়, মুখ্যমন্ত্রীরও পরাজয় 
শুধুমাত্র দল নয়, মুখ্যমন্ত্রীরও পরাজয়

গত বছর থেকেই কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব চলছিল। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এরপর মুখ্যমন্ত্রী হন চরণজিৎ সিং চান্নি। অনেকেই ভেবেছিলেন দলিত মুখকে সামনে রেখে ভোট দখলে সক্ষম হবে কংগ্রেস। কিন্তু তা হয়নি। ১১৭ টি আসনের মধ্যে ৯০ টি আসন গেছে আপের দখলে। পাঞ্জাবে নিরঙ্কুশ সরকার গঠন করতে চলেছে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত