Sonu Sood: কংগ্রেসের ভরাডুবিতে ডুবলেন সোনু সুদের বোন, জয়ে গা ভাসালেন আপ প্রার্থী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গারিবো কা মাসিহা সোনু সুদ। দুঃসময়ে পাশে থাকার জন্য সর্বদা মানুষের সাধুবাদ কুড়িয়েছেন তিনি। পরে রাজনীতি নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নিজে সরাসরি নয়,বোন মালবিকাকে সামনে রেখে প্রচার সেরেছিলেন তিনি। কিন্তু কংগ্রেসের ভরাডুবিতে ডুবলেন সোনু সুদের বোন। জয়ী আম আদমি পার্টির আমনদীপ কৌর আরোরা। 

আরও পড়ুনঃ ATM জালিয়াতি চক্রের পর্দা ফাঁস, হাতেনাতে গ্রেফতার ১

পাঞ্জাব বিধানসভা নির্বাচনে মোগা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন মালবিকা। মোগা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী হারজোৎ কমল সিংয়ের পরিবর্তে তাঁকেই প্রার্থী করেছিল কংগ্রেস। পরে বিজেপিতে যোগাদান করেন করেন মালবিকা। কিন্তু আপ প্রার্থীর কাছে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত হন তিনি।

দীর্ঘদিন ধরে কংগ্রেসের গড় বলে পরিচিত মোগা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন মালবিকা। যা নিয়ে চর্চাও শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও মালবিকা এবং তাঁর ঘনিষ্টরা জানিয়েছেন প্রার্থী ছিলেন মালবিকা। সোনু সুদ শুধুমাত্র তাঁর হয়ে প্রচার করতেন ।

কংগ্রেসের ভরাডুবিতে ডুবলেন সোনু সুদের বোন, জয় আপের 

Sonu Sood's sister joins Cong, Moga MLA revolts - Hindustan Times

এই হারের জন্য পূর্বের কংগ্রেস প্রার্থীর দিকেই আঙুল তুলেছেন মালবিকা। মানুষের কাছে প্রতিশ্রুতি রেখেছিলেন তাঁদের দাবী পূরণের । এলাকার বহু মানুষ কংগ্রেস দলের সঙ্গে যুক্ত বলে কংগ্রেসকেই বেছে নিয়েছিলেন তিনি। কথা দিয়েছিলেন নিজের ২০০ শতাংশ দিয়ে কাজ করবেন। কিন্তু মানুষের জনাদেশের কাছে হার স্বীকার করতে হয়েছে তাঁকেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত