ATM জালিয়াতি চক্রের পর্দা ফাঁস, হাতেনাতে গ্রেফতার ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, ইটাহারঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেশকিছু ATM কার্ড সহ এক যুবকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ATM জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করলো ইটাহার থানার পুলিশ। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার সদর চৌরাস্তা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্ট্রারের সামনে প্রতারনার উদ্দেশ্য দাঁড়িয়ে ছিল ঐ ব্যক্তি।

আরও পড়ুনঃ সফল অস্ত্রোপচার হল মদনের, আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে তৃণমূল নেতা

তখন  ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহার নেতৃত্বে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই ATM প্রতারকে গ্রেপ্তার করে ইটাহার থানার পুলিশ আধিকারিক ওয়াসিম আক্রম। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম আজাদ আলী। তার বাড়ি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার সালালপুর তুলসি হাটা এলাকায়। অভিযুক্তের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কের ২৪ টি ATM কার্ড সহ ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ধৃত প্রতারক আজাদ আলীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছে ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, গত ৪ ঠা মার্চ ইটাহার থানার মারনাই এলাকার বাসিন্দা সাবের আলীকে ইটাহারের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টারে প্রতারনার ফঁদে ফেলে তার কাছ থেকে ৯ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক।

সেই ঘটনার ইটাহার থানায় লিখিত অভিযোগ জানান প্রতারিত সাবের আলী। পাশাপাশি বেশকিছু দিন ধরে ইটাহারের বেশকিছু ব্যাক্তিকে ATM প্রতারনার ফাঁদে ফেলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার বেশকিছু অভিযোগ জমা পরেছিল ইটাহার থানায়। সেই সব অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আইসি মানবেন্দ্র সাহার নেতৃত্বে ইটাহার থানার পুলিশ আধিকারিকরা।

ATM জালিয়াতি চক্রের পর্দা ফাঁস, হাতেনাতে গ্রেফতার ১

তদন্তে নেমে ২৪টি এটিএম সহ ১ জনকে গ্রেপ্তার করে ATM জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ। আজ অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইতিমধ্যে এই জালিয়াতি চক্রের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত