সফল অস্ত্রোপচার হল মদনের, আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে তৃণমূল নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার, গত কালই তিনি ভর্তি হএছিলেন এসএসকেএমে।এর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় এসএসকেএমের চিকিৎসকরা। সকাল ১১টায় বৈঠকে বসেন ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।

আরও পড়ুনঃ দুই বিধায়কদের সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদে বিজেপি, আজও উত্তপ্ত বিধানসভা

মদন মিত্রর রক্তের নমুনাও সংগ্রহ করা হয়। করোনা পরীক্ষার জন্যও নমুনা সংগ্রহ। এর পর সিদ্ধান্ত নিউজ হয় আজ তাঁর অস্ত্রোপচার হবে। সেই মত আজ হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে ভোকাল কর্ডের পলিপ।

অস্ত্রোপচারের পর এসএসকেএমের ইএনটি বিভাগের প্রধান ডক্টর অরুনাভ সেনগুপ্ত বলেন আপাতত দেখে পলি গুলিকে বিনাইন বলেই মনে হয়েছে অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা কম তবুও আমরা বায়োপসি জন্য নমুনা পাঠিয়েছি রিপোর্ট কি আছে দেখা যাবে তারপর।

সফল অস্ত্রোপচার হল মদনের, আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে তৃণমূল নেতা

আপাতত তৃণমূল নেতাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে দু’ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে প্রয়োজন বুঝলে ভর্তি করা হতে পারে আইসিইউতে। তবে হাসপাতাল সূত্রের খবর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত