Job News: NTPC-তে উচ্চপদে নিয়োগ, বেতন ৬০ হাজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের সর্ববৃহত্‍ পাওয়ার ইউটিলিটি NTPC-তে উচ্চপদে নিয়োগ। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যনমে বাছাই করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। মোট শুন্যপদ ১৫ টি। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্য মে বাছাই করা হবে। পদের নাম এক্সিকিউটিভ (হাইড্রো) মেকানিক্যাল: ১০ ও এক্সিকিউটিভ (হাইড্রো) সিভিল: ১০।

আরও পড়ুনঃ কড়া নাড়ছে নিম্নচাপ, ফের কবে মিলবে শীতের আমেজ?

আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাসিক বেতন ৬০,০০০ টাকা। এছাড়াও হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিক্যাল সুবিধা ইত্যাদি দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এই রকম, এক্সিকিউটিভ (হাইড্রো) মেকানিক্যাল: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলার অথবা বিটেক। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

অপর দিকে এক্সিকিউটিভ (হাইড্রো) সিভিল এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলার অথবা বিটেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছারাও হাইড্রো মেকানিক্যাল পদের জন্য হাইড্রো পাওয়ার প্রোজেক্ট/স্টেশনের নির্মাণ/ নির্মাণ-এ ১ বছরের অভিজ্ঞতা।

NTPC-তে উচ্চপদে নিয়োগ, বেতন ৬০ হাজার

অপর দিকে হাইড্রো সিভিল পদের জন্য হাইড্রো পাওয়ার প্রোজেক্ট/স্টেশনের নির্মাণ/ নির্মাণ-এ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। careers.ntpc.co.in-এ লগইন করে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন