নজরবন্দি ব্যুরো: আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিপত্রে সই করলেন লিয়োনেল মেসি। চূড়ান্ত কথা তো আগেই হয়ে গিয়েছিল, বাকী ছিল শুধু সই সাবুদ পর্ব। এবার তাও সমাপ্ত। আর এবার ক্লাব ফুটবলে ফিরে পেলেন পছন্দের ১০ নম্বর জার্সিও।
আরও পড়ুন: সিগনাল ভেঙে দুর্ঘটনার কবলে মেসির গাড়ি! কেমন আছেন এল এম ১০?
বার্সেলোনা বা আর্জেন্টিনা উভয় দলের হয়ে শুরুতে ১৯ নম্বর জার্সি পড়লেও, পরবর্তীক্ষেত্রে ১০ নম্বর জার্সিই পড়তেন লিও মেসি। বিশ্বের তাবড় খেলোয়াড়দের অনেকেরই পছন্দের নম্বর হল ১০, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। অথচ বার্সেলোনা থেকে প্যারিসে গেলে মেসিকে ৩০ নম্বর জার্সি দিয়েছিল ফ্রান্সের ক্লাব। কারণ, আগে থেকেই সেখানে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন ব্রাজিলের তারকা নেইমার। ফলে, ভক্তদের মনে কিন্তু একটা চাপা ক্ষোভ ছিল। মেসিকে ১০ নম্বর জার্সি ছাড়া মানায় না এরকম অভিযোগও তুলেছিলেন অনেকে। এবার কিন্তু মেসিকে তাঁর প্রিয় ১০ নম্বর জার্সিই ফিরিয়ে দিল ইন্টার মায়ামি। একটি ভিডিও প্রকাশ করে মায়ামি বিষয়টি জানিয়েছে।
Sí, Muchachos📍 pic.twitter.com/8E3f9hb9VU
সদ্য প্রকাশিত
জোড়াফুল ফ্রিজ হতেই মমতাকে নিশানা শমীকের, বললেন ‘তৃণমূল মৃত, তৃণমূল নির্মূল’
জোড়াফুল ফ্রিজ হতেই মমতার পাশে রাহুল, কমিশনের সিদ্ধান্ত নিয়ে তীব্র বার্তা কংগ্রেস নেতার— Inter Miami CF (@InterMiamiCF) July 15, 2023
রবিবার মেসিকে ইন্টারের ঘরের মাঠ ফোর্ট লডারেবলে নিয়ে আসা হবে। আনুষ্ঠানিকভাবে তখনই মেসিকে দলের অন্যান্য ফুটবলার ও সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। মেসিকে অভ্যর্থনা জানাতে এলাহী অনুষ্ঠানের আয়োজন করেছে মায়ামি। শিল্পীদের তালিকায় আছেন পপ তারকা শাকিরা, র্যাপার ব্যাড বানি প্রমুখ।
View this post on Instagram
প্রসঙ্গত, রবিবার একটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন মেসি। ট্র্যাফিক নিয়ম ভাঙার জন্য আমেরিকা পুলিশের কাছে আবার শাস্তি পেতে পারেন আর্জেন্টিনার তারকা বলেও সূত্রের খবর।
অপেক্ষার অবসান! মায়ামিতে সই মেসির, ফিরে পেলেন পছন্দের ১০ নম্বর জার্সি




