লক্ষ্য শুধুই ট্রফি, ম্যাচ জিতে কী বললেন হাবাস

Lopez Habas: সেমিফাইনালে আমাদের ছেলেরা এই প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে যা পরিশ্রম করেছে, তা প্রশংসা করার মতো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি মোহনবাগানের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ম্যাচের পরে বাগানের কোচ বলেন, ‘এই ম্যাচে দলের খেলোয়াড়দের মধ্যে শক্তির কোনও ঘাটতি হয়নি। ম্যাচে পুরো ম্যাচেই সমান শক্তি ও উৎসাহ নিয়ে খেলেছে আমাদের ছেলেরা।

আরও পড়ুন: আজ ইডেনে গম্ভীর বনাম সৌরভ, গ্যালারী কি ভাগ হয়ে যাবে?

habas1

যারা পরিবর্ত হিসেবে নেমেছিল, তারাও একই রকম উদ্যম নিয়ে লড়াই করেছে। দলের সকলের ভূমিকাই ছিল উল্লেখযোগ্য। এই ব্যাপারটাই আমাদের ফাইনালে উঠতে সাহায্য করেছে। এটাই সবচেয়ে জরুরি বিষয়।’ আগামী শনিবার ফাইনাল। আবার ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান।

তাই সমর্থনের কোনও অভাব হবে না। সেই কারণেই জয় ছাড়া কিছু ভাবছেন না হাবাস। ওড়িশাকে হারিয়ে আইএসএলের ওয়েবসাইটে দেওয়া একটি সাক্ষাৎকারে বাগান কোচ বলেন, “এ বার আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। সেমিফাইনালে আমাদের ছেলেরা এই প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে যা পরিশ্রম করেছে, তা প্রশংসা করার মতো।

লক্ষ্য শুধুই ট্রফি, ম্যাচ জিতে কী বললেন হাবাস

habas2

এ জন্য দলের খেলোয়াড়দের অভিনন্দন। ওরা নিখুঁত পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। এই পারফরম্যান্সে আমি খুবই খুশি। ফাইনালে সামনে যে দলই থাকুক না কেন, আমরা জেতার জন্যই মাঠে নামব। সমর্থকেরা যদি আমাদের পাশে এ ভাবে থাকেন, তা হলে পারফরম্যান্স এমনিতেই ২৫ শতাংশ ভাল হয়ে যায়। ফাইনালেও নিশ্চয়ই তা-ই হবে। সবাইকে ধন্যবাদ”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত