আজ ইডেনে গম্ভীর বনাম সৌরভ, গ্যালারী কি ভাগ হয়ে যাবে?

KKR vs DC: আজ যে ভাবেই হোক ম্যাচ জিততে চাইবে নাইটরা। অপর দিকে দিল্লি ক্যাপিটালস টিমের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে কেকেআর। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নাইটদের। তার আগে রবিবার প্র্যাকটিসের সময়ই শুরু হল ঠান্ডা লড়াই। ইডেনে প্র্যাকটিস নেট থেকে নাইট ক্রিকেটারদের বের করে দেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।

আরও পড়ুন: ফের বাবা হচ্ছেন ধোনি? স্ত্রী সাক্ষীর পোস্ট ঘিরে জোর জল্পনা

gamvir 1

এই অবস্থায় আজ দিল্লির বিরুদ্ধে মাঠে নামবে নাইটরা। কিন্তু দিল্লি ম্যাচের আগে চাপ বেড়েছে কেকেআরের। কারণ পয়েন্ট টেবিলে তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই। শীর্ষে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থান ধরে রেখেছে কেকেআর। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তিন নম্বরে সি এস কে।

sourav1

তাদের পয়েন্টও ১০। তবে কেকেআরের থেকে এক ম্যাচ বেশি খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলিরও পয়েন্ট ১০। অর্থাৎ, ১০ পয়েন্টে রয়েছে পাঁচটি দল। লিগ টেবিলে ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস। আজ যদি দিল্লির কাছে হেরে যায় কোলকাতা তাহলে টেবিলের পরিবর্তন হবে।

ফলে আজ যে ভাবেই হোক ম্যাচ জিততে চাইবে নাইটরা। অপর দিকে দিল্লি ক্যাপিটালস টিমের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি টিমে রয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার, কিপার-ব্যাটার অভিষেক পোড়েল! তাহলে কি আজ ইডেনের গ্যালারী ভাগ হয়ে যাবে?

আজ ইডেনে গম্ভীর বনাম সৌরভ, গ্যালারী কি ভাগ হয়ে যাবে?

sourac

এই প্রসঙ্গে কোচ চন্দ্রকান্ত পন্ডিত বলেন, ‘সৌরভ একজন আইকন। দেশের জন্য, রাজ্যের জন্যও। ওর জন্য ইডেন ভাগ হতেই পারে। এটা ওর প্রাপ্য। তবে আমরা সেদিকে ফোকাস করতে চাই না। দর্শকরা যেদিকে খুশি সমর্থন করতে পারে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন