নজরবন্দি ব্যুরোঃ ইন্টার মায়ামির হয়ে ডেবিউয়ের আর বেশিদিন হাতে নেই। লিওনেল মেসি ইতিমধ্যেই পরিবার-সহ পৌঁছে গিয়েছেন ফ্লোরিডায়। হাট বাজার সেরেছেন, আমেরিকান অনুরাগীদের সেলফি, ছবির আবদার মিটিয়েছেন।
আরও পড়ুনঃ নতুন মহিলা চ্যাম্পিয়ন পেল উইম্বলডন, ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলেন মার্কেতা ভন্দ্রোসোভা


কিন্তু জানেন কি, মায়ামির হয়ে আনুষ্ঠানিকভাবে সইসাবুদ সেরে নেওয়ার আগেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মেসি? ফ্লোরিডায় নিজেই গাড়ি চালিয়ে এদিক ওদিক যাচ্ছেন লিও। কিন্তু নতুন দেশের ট্রাফিক ব্যবস্থা এখনও রপ্ত করতে পারেননি।

ফ্লোরিডার পথে সিগন্যাল ভাঙতে দেখা গিয়েছে মেসিকে। যার জন্য বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পড়তেও বেঁচে যান। আর্জেন্টিনার টিভি চ্যানেল টিসি স্পোর্টসের একটি ভিডিয়ো, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে সুপারস্টারের গাড়িটিকে পুলিস এসকর্ট করছে।


সিগনাল ভেঙে দুর্ঘটনার কবলে মেসির গাড়ি! কেমন আছেন এল এম ১০?

কিন্তু, গাড়িটি একটি সিগনাল ভেঙে একটি মোড়ে পৌঁছে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু অন্য চালকরা পরিস্থিতির প্রতি সতর্ক থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। একাধিক সংবাদমাধ্যম এই ঘটনার কথা জানিয়েছে।








