নজরবন্দি ব্যুরোঃ উইম্বলডন পেল মহিলাদের বিভাগে নতুন চ্যাম্পিয়ন। ট্রফি জিতলেন মার্কেতা ভন্দ্রোসোভা। শনিবার ফাইনালে কার্যত একপেশে লড়াইয়ে ওনস জাবেরকে হারিয়ে ট্রফি জিতলেন তিনি। ৬-৪, ৬-৩ গেমে জিতলেন ভন্দ্রোসোভা। উইম্বলডনে ওপেন যুগে প্রথম অবাছাই হিসাবে ট্রফি জিতলেন তিনি।
আরও পড়ুনঃ রাজনীতিতে আসছেন অভিষেক! লোকসভা ভোটের প্রার্থীও হচ্ছেন, কিন্তু কোন দলের?


এবারের প্রতিযোগিতায় ভন্ড্রোউসোভার উত্থান রীতিমতো ঈর্ষণীয়। অবাছাই হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। সেখান থেকে প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই জাবেউরকে হারিয়ে চ্যাম্পিয়ন! প্রথম রাউন্ড থেকে জাবেরের আগ্রাসী খেলা দেখে আসছিলেন উইম্বলডনের দর্শকেরা। যত ফাইনালের দিকে এগোচ্ছিলেন ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন তিনি।

কিন্তু ফাইনালে ভুল করার রোগ এ বারও তাঁর গেল না। ফাইনালের মতো ম্যাচে তাঁর ‘আনফোর্সড এরর’-এর (অনিচ্ছাকৃত ভুল) সংখ্যা ৩১। যেখানে ভন্দ্রোসোভা মাত্র ১৩টি মেরেছেন। ফলে ‘উইনার’-এর দিক থেকে জাবের অনেকটা এগিয়ে থাকলেও (২৫-১০) নিজের ভুলের কারণে ম্যাচটা হাতছাড়া হল তাঁর।



প্রথম সেটে এক সময় জেতার মুখে ছিলেন তিনি। কিন্তু টানা চারটি গেম জিতে ম্যাচ ঘুরিয়ে দেন ভন্দ্রোসোভা। এবারের প্রতিযোগিতায় ভন্দ্রোসোভার উত্থান রীতিমতো ঈর্ষণীয়। অবাছাই হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। সেখান থেকে প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই জাবেউরকে হারিয়ে চ্যাম্পিয়ন!
নতুন মহিলা চ্যাম্পিয়ন পেল উইম্বলডন, ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলেন মার্কেতা ভন্দ্রোসোভা

রবিবার আবার ভন্দ্রোসোভার প্রথম বিবাহবার্ষিকী। স্বাভাবিকভাবেই উইম্বলডন খেতাব জয়ের আনন্দটা আরও বেশি তাঁর। মার্কেতা বলছিলেন, ‘‘আমার কোচ বলেছিলেন, আমি যদি উইম্বলডন চ্যাম্পিয়ন হতে পারি, তা হলে তিনি একটি ট্যাটু করাবেন। আমরা আরও একটি ট্যাটু তা হলে পেতে চলেছি।’’







