নজরবন্দি ব্যুরোঃ অভিনেতাদের রাজনীতিতে আসা নতুন কোনো ঘটনা নয়। বলিউডেও এই চল বহু পুরানো। তার দৃষ্টান্ত সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের মতো তারকারা। কিন্তু তারা ক্যারিয়ারের অনেকটা পড়ন্ত বেলায় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের তরফে ২০২৪ সালের লোকসভা ভোটে বড় চমক থাকছে!
আরও পড়ুনঃ অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে সরব সৌমিত্র, কিন্তু কেন?


অভিষেক বচ্চন নাকি মা-বাবার মতোই রাজনীতির ময়দানে নামতে চলেছেন। শুধু তাই নয়, লোকসভা ভোটের প্রার্থীও হচ্ছেন জুনিয়র বচ্চন। শোনা যাচ্ছে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়েই নাকি ভোটে লড়বেন অভিষেক।

১৯৮৪ সালে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জিতেও মাত্র তিন বছরের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান বিগ বি। তবে ২০০৪ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন।


রাজনীতিতে আসছেন অভিষেক! লোকসভা ভোটের প্রার্থীও হচ্ছেন, কিন্তু কোন দলের?

সমাজবাদী পার্টির হয়ে রাজসভার সদস্য তিনি। যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দল কিংবা অভিষেকের তরফে অফিশিয়ালি কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। তবে ‘ভারত সমাচার’ নামে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে ইতিমধ্যেই অভিষেক বচ্চনের রাজনৈতিক ইনিংসের অভিষেক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।








