Kunal Ghosh: সারদা মামলায় বিরাট স্বস্তি কুণালের, অভিযোগমুক্ত করল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সারদা মামলায় বিরাট স্বস্তি কুণালের। প্রথম গ্রেফতারি মামলা থেকে অভিযোগমুক্ত তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার এই মামলার রায়দান করেন এমপি, এমএলএ আদালতের বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য। একইসঙ্গে সারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখ্যোপাধ্যায় এবং সোমনাথ দত্তকে অভিযোগমুক্ত করেছে আদালত।

আরও পড়ুনঃ Ranji Trophy: রঞ্জিতে লড়ছে বাংলা, দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ২ উইকেট মধ্যপ্রদেশের

প্রসঙ্গত, সারদা গোষ্ঠীর মিডিয়া কর্মীদের বেতন এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় ২০১৩ সালে প্রথম গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। সেই মামলাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছিল। অকারণে আমার মক্কেলকে হয়রান করা হয়েছে। এমনকি আদালতেও এবিষয়ে সরব হন তিনি।

সারদা মামলায় বিরাট স্বস্তি কুণালের, দলের একাংশের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ
সারদা মামলায় বিরাট স্বস্তি কুণালের, দলের একাংশের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ

এ দিন অভিযোগমুক্ত হয়েই আদালতের বাইরে দাঁড়িয়ে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল। নাম না করে তিনি বলেন,”যাঁরা আমার গ্রেফতারের পিছনে যাঁরা ছিলেন, তাঁদের চিনি। তাঁরাও আমাকে চেনেন।  দু’তিন জন ভুল বোঝানোর কাজ করেছিলেন। ব্যক্তিগত রাগ মেটাতে ভুল গল্প তৈরি করেছেন। গ্রেফতারের দিন দলের কেউ সাহায্য করেনি। আমার লড়াই আমার মতো লড়ে নেব।”

সারদা মামলায় বিরাট স্বস্তি কুণালের, দলের একাংশের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ

সারদা মামলায় বিরাট স্বস্তি কুণালের, দলের একাংশের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ
সারদা মামলায় বিরাট স্বস্তি কুণালের, দলের একাংশের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ

সারদা গোষ্ঠীর মিডিয়া কর্মীদের বেতন এবং প্রভিডেন্ট সংক্রান্ত মামলায় প্রথম কুণাল ঘোষকে গেফতার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলছিল সেই মামলা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি আইনজীবীও স্বীকার করেন, কুণাল ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণের ক্ষেত্রে যথেষ্ট অভাব ছিল। কিন্তু ২০১৩-১৪ সালে জমা দেওয়া চার্জশিটে তেমন কিছু নেই। তাই তাঁকে অভিযোগমুক্ত করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর